
মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলায় দুবাইও শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টেও হামলা চালিয়েছে। এতে ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহর আটকা পড়েছে দুবাইয়ে। কারণ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমিরাতের আকাশপথ বন্ধ করা হয়েছে। আটকা পড়াদের মধ্যে আছেন কোচিংয়ের দায়িত্বে থাকা দুই ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ ও জনি বেয়ারস্টো।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার হওয়ার কথা ছিল ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস সিরিজের দ্বিতীয় ওয়ানডে। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যুক্তরাজ্য সরকার ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখছে। সেই নির্দেশ মেনেই আবুধাবিতে খেলতে চাচ্ছে না ইংল্যান্ড। ইসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের দল ও কোচিং স্টাফদের নিরাপত্তা সবার আগে। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির কারণে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং সেই নির্দেশনা মানা হচ্ছে।’
আটকে পড়া বেয়ারস্টো দেশে ফেরার আকুতি জানিয়েছেন সামাজিক মাধ্যমে। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ফ্লাইট বাতিল হওয়ার পর আমাদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা হয়নি আমিরাত ক্রিকেট বোর্ড। যোগাযোগের অনেক চেষ্টা করেছি। তবে কাজ হয়নি। কেউ কি আমাদের উপকার করতে পারবেন?’
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে—ভবিষ্যতে এ ধরনের সফরে ইংল্যান্ড যাবে কি না। ইসিবির মুখপাত্র বলেন, ‘আগামী সপ্তাহে ইংল্যান্ড নারী দলের ক্যাম্প করতে আবুধাবি যাওয়ার কথা ছিল। সেটা স্থগিত করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে এ ধরনের সফরে যাব কি না, সে ব্যাপারে কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছি।’
পাকিস্তান শাহিনসের বিপক্ষে ইংল্যান্ড লায়নসের কোচের দায়িত্বে আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এর প্রভাব পড়ছে না। সূচি মেনেই হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন দল মুম্বাইয়ে খেলতে যাবে দ্বিতীয় সেমিফাইনাল। আগামী বৃহস্পতিবার ওয়াংখেড়েতে হবে দ্বিতীয় সেমিফাইনাল।

আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
৯ মিনিট আগে
সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা কিন্তু থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা
৪৪ মিনিট আগে
জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
৩ ঘণ্টা আগে