
নারী এশিয়ান কাপের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ফিলিপাইনস। লড়াইয়ে নামার জন্য বাংলাদেশকে অবশ্য খানিকটা অপেক্ষায় থাকতে হচ্ছে। ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ঋতুপর্ণা-আফঈদাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন। বাংলাদেশ সময় বেলা দুইটায় শুরু হবে ম্যাচ।
এই ম্যাচ ঘিরে বাংলাদেশ ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। কোচ পিটার বাটলারও ভুলত্রুটি শুধরে নিয়ে তৈরি করছেন শিষ্যদের। চীন (১৭) র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল হলেও বেশি ঘাবড়াচ্ছেন না ফুটবলাররা। এসব নিয়ে মাথা না ঘামিয়ে বরং নিজেদের নিয়েই ভাবছেন।
আজ সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে দলের তারকা মিডফিল্ডার মনিকা চাকমা বলেন, ‘আমরা নিজেদের নিয়ে বেশি ভাবছি। কারণ এখানে পারফরম্যান্স করতে হবে—দেশের জন্য হোক, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, সবার জন্যই আমরা এখানে খেলতে আসছি। তো আমরা দেশের জন্যই ভাবছি।’
চীনের বিপক্ষে খেলার কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ভিডিও দেখেই আপাতত সারতে হচ্ছে হোমওয়ার্ক। মনিকা বলেন, ‘ওদের সঙ্গে এর আগে আমরা খেলিনি, মাঠে নামলে আমাদের পরিস্থিতি বুঝে খেলতে হবে। ওরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। ওরা কোন পজিশনে খেলছে, আবার মাঠে আমাদের কীভাবে খেলতে হবে—এসব নিয়ে টিম মিটিংয়ে বলা হয়েছে। মাঠেও তা নিয়ে কাজ করছি।’
চীন শক্তিশালী হলেও সহজে হাল ছাড়তে চান না মনিকা। নিজের দায়িত্ব সম্পর্কেও পরিষ্কার ধারণা আছে তাঁর, ‘ফল যাই হোক, আমরা আমাদের সেরাটা দেব। ওদের বিপক্ষে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যেহেতু সুযোগ হয়েছে খেলার, সেই সুযোগটা কাজে লাগাব। আর মিডফিল্ডের কথা স্পেশালি বলতে হয়, মিডফিল্ডে কী কাজ আছে না আছে, কী দায়িত্ব, কার কী দায়িত্ব—সবকিছুই আমরা পালন করে খেলার চেষ্টা করব।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে চলমান ইংল্যান্ড লায়নস-পাকিস্তান শাহিনস সিরিজ বাতিল করা হয়েছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়েছে গতকাল। এরই মধ্যে নতুন নির্বাচক খুঁজে পেতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। এই বিজ্ঞপ্তিতে দুজন নতুন নির্বাচক নেওয়া হবে।
৩০ মিনিট আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল লিডস ইউনাইটেডের মাঠ থেকে ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। দল জিতলেও ইফতারের বিরতি নিয়ে দুয়ো দেওয়ায় স্বাগতিক দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা।
২ ঘণ্টা আগে
গুঞ্জন উঠেছে, চতুর্থবারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বিষয়টি নিয়ে কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশেষে এই ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করলেন মালিক।
২ ঘণ্টা আগে