বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ বন্ধুত্বপূর্ণ করে রাখতে মাহমুদউল্লাহ রিয়াদের যে জুড়ি মেলা ভার, তা কদিন আগে শোনা গেছে শেখ মেহেদী হাসান ও লিটন দাসের কথায়। মাহমুদউল্লাহর প্রশংসা এবার শরীফুল ইসলামের মুখেও।
বয়স, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সংখ্যা—দুটি দিক থেকেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এবার তিনি খেলতে যাচ্ছেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে শরীফুল এবার খেলতে যাচ্ছেন তৃতীয়বারের মতো। মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর (শরীফুল) বয়সের ব্যবধান ১৫ বছর হলেও শরীফুলের কাছে তা মনেই হয় না। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি আজ প্রচার করেছে শরীফুলের সাক্ষাৎকার। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘সত্যি বলতে দলে আমরা খুব কমই সিনিয়র-জুনিয়র দেখি। সবাই মনে করি এটা একটা পরিবার। বন্ধুর মতো আচরণ সবার। রিয়াদ ভাই কিন্তু সবার সঙ্গে ভালো মেশেন। তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড়। আমাদের সঙ্গে এমনভাবে মেশেন, মনেই হয় না যে তিনি ভিন্ন বয়সের। দলকে একেবারে চাঙা করে রাখেন। মনে হয় যে আমরা খুব ছোট থেকে একসঙ্গে খেলছি।’
বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বছর হয়েছেন ঠিকই। তবে এর আগেও শান্ত দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শান্তর অধীনে শরীফুলের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে বলে বোঝাপড়াটাও খুব দারুণ। বাংলাদেশের অধিনায়ক প্রসঙ্গে শরীফুল বলেন, ‘খুব ভালো। স্বাধীনতা দেয়। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ। সবাই তাঁকে খুব পছন্দ করে। আমরা বোলাররা বিশেষ করে যদি কিছু করতে চাই বা তাঁকে বলি, তিনি সেটা গুরুত্ব সহকারে দেখেন। সব অধিনায়কই দেখেন। শান্ত ভাইও দেখেন। শান্ত ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে খেলছি। সেক্ষেত্রে তাঁর আচরণ ভালো।’
সফলতা বা ব্যর্থতার সময় পরিবারই কোনো মানুষের সবচেয়ে বড় ভরসা করার জায়গা। পরিবারে থেকে অনেক সমর্থন পেয়ে থাকেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘পরিবার আমাকে অনেক সমর্থন করে। বিশেষ করে আমার স্ত্রী। খেলতে যাওয়ার আগে সব সময় কথা হয়। ইতিবাচক কথা হয়। সব মিলিয়ে ভালো লাগে আরকি। যদি দুই-একটা ওভার খারাপ হয়, তখন চিন্তা করি যে ভালো সময় আসবে। পরের ওভার ভালো করব এই চিন্তা আসে তখন।’
আরও পড়ুন:

এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
২২ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
২ ঘণ্টা আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
৩ ঘণ্টা আগে