কয়েক দফায় আলোচনা-সভা করেও এশিয়া কাপ পাকিস্তানে নাকি অন্য কোথাও হবে, সেটি নির্ধারণ করতে পারেনি এশিয়ান ক্রিকেট ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ নিয়েও অনাগ্রহের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপ নিয়ে বিসিবি কোন পথে হাঁটছে, তা নিয়েও হচ্ছে
আলোচনা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য আজ জানিয়েছেন, এসিসি যে মডেল বা যেখানে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেবে সেখানেই খেলার ব্যাপারে আগ্রহী তারা।
আজ মিরপুরে জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে যেটা জানব, তা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে। যখন আমরা এসিসি থেকে জানতে পারব সিদ্ধান্ত কী, কোথায়, কখন ম্যাচ হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। যেহেতু আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি, সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি।’
ভারত হাইব্রিড মডেল নিয়ে আপত্তি তুলেছে। বাংলাদেশ রাজি কিনা? এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, ‘আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে, এশিয়া কাপ হতে যাচ্ছে। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড নাকি অন্য কিছু, এ ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যারা সদস্য আছে তারা এই সিদ্ধান্ত (মেনে) নেবে। সেই সিদ্ধান্ত যেই মডেলই হোক, সেই টুর্নামেন্টে আমরা খেলতে আগ্রহী।’
পাকিস্তানের বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার কথাও আলোচনায় আছে। তবে সামনেই বিশ্বকাপ, দুবাইয়ে তীব্র গরমে চোটে পড়ার আশঙ্কা থাকে ক্রিকেটারদের। তাই জালাল ইউনুস বললেন, ‘এখন যদি এসিসি সিদ্ধান্ত নেয় দুবাইতেই হবে। সব সদস্য যদি মেনে নেয় তখন আমাদেরও খেলতে হবে সেখানে। (অস্বস্তি) কিছুটা তো থাকবে নিশ্চয়ই। এত গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা অনেক কঠিন। গতবার আমরা টি-টোয়েন্টিতে দেখেছি, রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না প্রচণ্ড গরমের জন্য।’
জালাল ইউনুস যোগ করেন, ‘অস্বস্তি তো থাকবেই। বিশেষ করে যখন আমরা বিশ্বকাপের দিকে ফোকাসড। সেটার জন্য প্রস্তুতি, সতর্কতা নিয়ে আমরা চিন্তা করছি, সে জন্যই আমরা চাচ্ছিলাম না দুবাইতে খেলতে। আমাদের কথা হচ্ছে, আমাদের এসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
এশিয়া কাপ আয়োজন করতে ভারতকে পিসিবি এক হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল। আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। যেমন, আরব আমিরাত বা ইংল্যান্ডেও হতে পারে। এই হাইব্রিড মডেলকে সমর্থন করছে না বিসিসিআই। যেকোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হোক, ভারতের চাওয়া এটাই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘পিসিবিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান এরই মধ্যে জানিয়েছে যে, পাকিস্তানে খেলতে তাদের আপত্তি নেই। কিন্তু ভারত এই হাইব্রিড মডেল সমর্থন করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী বোর্ডের সভায়। এই সভা আহ্বান করবেন বিসিসিআই সচিব জয় শাহ।’
গত পরশু বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা হয়েছিল। এই সভা শেষেও জয় শাহ জানিয়েছিলেন, এসিসি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এশিয়া কাপের ভেন্যুর।

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১৮ মিনিট আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১১ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে