
ফিল সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হয়েছেন গত অক্টোবরে। তাঁর স্বল্পকালীন মেয়াদ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তিনি যে দীর্ঘ মেয়াদেও বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, সেটা অনুমিতই ছিল। আজ বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করবেন ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
লম্বা মেয়াদে দায়িত্ব পেয়ে সিমন্স বলেছেন, ‘লম্বা মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে আমি খুশি। দলে যে প্রতিভা আছে, সেটা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি একত্রে আমাদের বড় কিছু অর্জনের সম্ভাবনা আছে। সামনে এগিয়ে যাওয়ার দিকেই আমি তাকিয়ে।’
গত কয়েক মাস বাংলাদেশ দলে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল বলে জানিয়েছেন সিমন্স। বাংলাদেশ দলেরে ক্যারিবীয় কোচ বলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশ দলে আমার সময়টা ছিল দারুণ ফলপ্রসূ। দলে সবার উদ্যম, প্রতিশ্রুতি, সক্ষমতা—কোনো কিছুতেই কমতি ছিল না। সম্ভাবনায় পূর্ণ এই খেলোয়াড়দের সহায়তা করার কাজ অব্যাহত রাখতে পেরে দারুণ রোমাঞ্চিত।’
সিমন্সের অধীনে বাংলাদেশ প্রথম সিরিজ খেলেছে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে সিরিজটা খারাপ খেললেও বাংলাদেশ দারুণ সফল হয় গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজ ড্রয়ের পর টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ জিতে নেয় দাপটের সঙ্গে। তবে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে যাচ্ছেতাই। তবু সিমন্সের ইতিবাচক মানসিকতা ও মেশার ক্ষমতায় সন্তুষ্ট বিসিবি তাঁকে চুক্তিবদ্ধ করেছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৭ ঘণ্টা আগে