গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। এবারও ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার লোক কম ছিল না। দলে জস বাটলার-বেন স্টোকসদের মতো তারকা। বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবে সবাই ইংলিশদেরও রেখেছিল ফেবারিটদের তালিকায়।
কিন্তু ঘটলো উল্টো। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা আর কাটাতে পারেনি তারা। বিসর্জন দেয় সেমিফাইনালের স্বপ্ন। বাটলাররা গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।
তবে সমাপ্তির পরপরই নতুন শুরুর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সফরের জন্য বলতে গেলে একেবারে নতুন দলই দিল ইংলিশরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শুধু ৬ জন। তাদের একজন অধিনায়ক-উইকেটরক্ষক বাটলার। সঙ্গে আছেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ইংল্যান্ড দলের নির্বাচকেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রেখেছেন বেশ কয়েকজন নতুন মুখ। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
ওয়ানডে দলে থাকা জশ টাং, ওলি পোপ ও জন টার্নারের এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি। ১৫ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে। জায়গা হয়নি স্টোকস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলীর মতো তারকাদের। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রিজার্ভ দলে থাকা জোফরা আর্চারকেও নেওয়া হয়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত দলে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।

২০২৬ ফুটবল বিশ্বকাপ যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলার টুর্নামেন্ট। লিওনেল মেসি, হ্যারি কেইনের মতো তারকারা ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড। তারকা ফুটবলাররা তো বটেই, এমনকি দলগুলোও নাম লেখাচ্ছে রেকর্ড বইয়ে। গত রাতে উড়ন্ত জয়ে ব্রাজিলকে পেছনে ফেলেছে নেদারল্যান্ডসরা।
৩১ মিনিট আগে
হাইতির বিপক্ষে গতকাল ফিলাডেলফিয়ায় একেকটা গোলের পর নেচে উদযাপন করেছেন ব্রাজিলের ফুটবলাররা। মরক্কোর সঙ্গে ড্র করে যে সমালোচনার মুখে পড়েছিল, তাতে করে হাইতিকে হারিয়ে ব্রাজিলের বাঁধভাঙা উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। কিন্তু ৩-০ গোলে জয়ের পরও দুশ্চিন্তা যে কিছুতেই সেলেসাওদের পিছু ছাড়ছে না। এবার এক তারকা খেলোয়
১ ঘণ্টা আগে
অবিশ্বাস্য, অকল্পনীয় শব্দগুলোও যেন কুরাসাও গোলরক্ষক এলয় রুমকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। কানসাস সিটিতে আজ ইকুয়েডরের সামনে রুম বনে গেলেন ‘চীনের মহাপ্রাচীর’। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ কী অবলীলায় ঠেকিয়ে দিয়েছেন কুরাসাও গোলরক্ষক। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও রুখে দিল ইকুয়েডরকে।
২ ঘণ্টা আগে
প্রথমার্ধের জোড়া গোল বাতিলের ধাক্কা, এরপর গোল হজম করে পিছিয়ে পড়া—সব মিলিয়ে আইভরি কোস্টের বিপক্ষে চরম ব্যাকফুটে ছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা আইভরি কোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বদলি নামা ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২–১ ব্যবধানের জয়ে ইউলিয়ান নাগেলসমানের দল নিশ্চিত করেছে নকআউট পর্বে
৬ ঘণ্টা আগে