ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। এখন দলের সঙ্গে তিনি প্রস্তুত হচ্ছেন এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে। বড় দুটি টুর্নামেন্টের আগে জানা গেল, শান্তর একটি সুখবর। তিনি বাবা হতে চলেছেন।
শান্ত ও তাঁর স্ত্রী সাবরিন সুলতানা রত্না—দুজনের বাড়িই রাজশাহীতে। তাঁদের বিয়েটা হয়েছিল করোনার সেই কঠিন সময়ে। মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের ১১ জুলাই ছোট পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তাঁরা।
শান্তকে নিয়ে যখন দর্শক-সমর্থকেরা তুমুল সমালোচনা করেছেন, ফেসবুকে ট্রল করেছেন—মানসিকভাবে শক্ত থাকা যখন অনেক কঠিন হয়ে পড়েছিল তাঁর, তখন পাশ থেকে স্ত্রীর অনেক সমর্থন পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। দুর্দান্ত ছন্দে ফেরার পর যখন আবার মানুষের প্রশংসায় ভেসেছেন, স্ত্রীর এই অবদান একাধিকবার সামনে এনেছেন শান্ত।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরা শান্ত অসাধারণ ব্যাটিং করছেন প্রায় প্রতিটি সিরিজেই। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। শান্তর এই ফর্ম বাংলাদেশের দর্শকেরা দেখতে চাইবে এবার বিশ্বকাপেও।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে