সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ শুধু রাইলি রুশোর ইনিংসের সঙ্গেও পেরে ওঠেনি। মাত্র ১০১ রানে অলআউট হয় সাকিব আল হাসানরা। যেখানে রুশো একাই খেলেছেন ১০৯ রানের ইনিংস!
মূলত ‘কলপ্যাক’ চুক্তি থেকে বেরিয়ে আসা রুশোর রুদ্র রূপে চলতি বছরে টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো প্রতিপক্ষের ‘ডাবল সেঞ্চুরি’ দেখল বাংলাদেশ।
গত জুলাইয়ে হারারেতে সিকান্দার রাজার তাণ্ডবে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রান করেছিল জিম্বাবুয়ে। চলতি বছরে টি-টোয়েন্টিতে সেটি ছিল বাংলাদেশের বিপক্ষে প্রথম ‘২০০’ কিংবা এর চেয়ে বেশি রানের ইনিংসের দেখা।
বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ব্যাটে নিউজিল্যান্ড ২০৮ রান করেছিল সাকিবদের বিপক্ষে। আজ সিডনিতে প্রোটিয়ারা দেখিয়ে দিল– ২০৫।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই বছর ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ২০০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলেছে প্রতিপক্ষ দলগুলো। রোহিত শর্মাদের বিপক্ষে ৬ ইনিংসে ২০০-এর বেশি রান তুলেছে দলগুলো। সে হিসেবে ২০০ হজমে এখনো ভারতের অর্ধেক বাংলাদেশ।
এক্ষেত্রে টিম ইন্ডিয়ার সমকক্ষ হয়ে আছে আইসিসির সহযোগী দেশ বুলগেরিয়া। দলটির বিপক্ষেও ৬ ইনিংসে ২০০ করেছে বিপক্ষ দলগুলো। আর ইংল্যান্ডের বিপক্ষে চারটি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ইনিংসে অন্তত ২০০ রান করেছে প্রতিপক্ষ।
চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৯টি ২০০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস হয়েছে। সর্বোচ্চ ইনিংসটি হচ্ছে– ২৫৮ রান। বুলগেরিয়ার বিপক্ষে ইনিংসটি খেলেছে চেক প্রজাতন্ত্র।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১৯ মিনিট আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১২ ঘণ্টা আগে