
কাতারের লুসাইল স্টেডিয়ামে যেন ঠিক ৩ বছর আগের স্মৃতির পুনরাবৃত্তিই হলো। ২০২২ সালের ১৮ ডিসেম্বর এই ভেন্যুতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সেই স্মৃতি এবার ফিরে এল মরক্কোর হাত ধরে।
সবশেষ বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষে ৩-৩ সমতায় ছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ভাগ্য নির্ধারণ প্রক্রিয়ায় এমিলিয়ানো মার্তিনেজের দুটি দারুণ সেভে বাজিমাত করে লা আলবিসেলেস্তেরা। ফিফা আরব কাপের ফাইনালে মরক্কো ও জর্ডানের ম্যাচ টাইব্রেকারে না গড়ালেও উত্তেজনার কোনো কমতি ছিল না। নাটকীয় লড়াই শেষে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।
লুসাইল স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় মরক্কো। চতুর্থ মিনিটে ৩৫ গজ দূর থেকে তান্নানের নেওয়া গতিময় শট জর্ডানের জাল খুঁজে নেয়। লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরুতেই আলী ওলওয়ানের কল্যাণে ম্যাচে ফেরে জর্ডান। ৬৮ মিনিটে তাঁর স্পট কিক থেকে প্রথমবার এগিয়ে যায় দলটি। এই গোলে ভর দিয়ে প্রায় জিতেই যাচ্ছিল জর্ডান। কিন্তু নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে আব্দেররাজ্জাক মরক্কোকে সমতায় ফেরান।
২-২ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। অতিরিক্ত সময়ে মরক্কোর হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আব্দেররাজ্জাক। বাকি সময়ে আর ম্যাচে ফেরা হয়নি জর্ডানের।
মরক্কোর জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মরক্কো রাজা ষষ্ঠ মোহাম্মদ। এই সাফল্য দেশের ফুটবলকে আন্তর্জাতিক স্তরে সম্মানজনক স্থানে নিয়ে গেছে বলে মনে করেন তিনি। খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্স খুশি ষষ্ঠ মোহাম্মদ। বিভিন্ন আঞ্চলিক, মহাদেশীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় পতাকাকে উঁচুতে তোলার জন্য খেলোয়াড়দের ধারাবাহিক এবং টেকসই প্রচেষ্টার প্রশংসা করেছেন। পাশাপাশি ফুটবলপ্রমীদের প্রত্যাশা পূরণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বেশ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে বিশ্বকাপের আগে বেশ দুশ্চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবার তাঁর দুশ্চিন্তা কমালেন কমালেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই এখন—এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
২০ মিনিট আগে
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া। এই গ্রুপের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান। বিশ্বকাপকে সামনে রেখে এবার ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে লিওনেল মেসিদের গ্রুপে থাকা আলজেরিয়া। যে দলে জায়গা পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি এবং বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া লামিনে ইয়ামালকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন স্পেন। গুরুতর চোটে হয়তো বিশ্বকাপই মিস করতে হতে পারে, এমন শঙ্কায় তারকা উইঙ্গার নিজেও বয় পেয়েছিলেন। এমনকি বিশ্বকাপ যেন খেলতে পারেন, এ জন্য মনে মনে প্রার্থনায় ডুবেছিলেন বার্সেলোনার এই তারকা ফুটবলার।
৩ ঘণ্টা আগে
ফাইনালে খেলেননি, শিরোপাও জেতেননি। তবু আইপিএলের ফাইনালে সবচেয়ে বড় নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে দুর্দান্ত এক মৌসুমের পুরস্কার হিসেবে একে একে জিতে নিয়েছেন অরেঞ্জ ক্যাপ, সর্বোচ্চ ছক্কার স্বীকৃতি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার।
৪ ঘণ্টা আগে