দেশের বাইরে পড়াশোনা করতে গিয়ে মুহূর্তটা স্মরণীয় করে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। হার্ভার্ডে কোরআন উপহার দিলেন পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার।
হার্ভার্ড বিজনেস স্কুলের (এইচবিএস) এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত কদিন আগে নিয়েছেন বাবর-রিজওয়ান। এইচবিএসের ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে ৩১ মে থেকে ৩ জুন তাঁরা অংশ নিয়েছিলেন। গতকাল প্রোগ্রামের শেষ দিনে এইচবিএসের এক শিক্ষিকাকে কোরআন শরীফ উপহার দিয়েছেন রিজওয়ান। অন্যদিকে বাবরের উপস্থিতি হার্ভার্ডেও সহপাঠীদের ওপর দারুণ প্রভাব ফেলেছে। পাকিস্তান অধিনায়কের সঙ্গে ছবি তুলে সামাজিকমাধ্যমে এক নারী সহপাঠী লিখেছেন, ‘ক্রিকেটার হিসেবে পরবর্তীতে ক্যারিয়ার গড়ব।’
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত এইচবিএস মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালের শাখা। সেই প্রোগ্রামের প্রস্তুতি নিতে একসঙ্গে পড়াশোনা করেছেন বাবর ও রিজওয়ান। নিজেদের একসঙ্গে পড়াশোনা করার ছবি ছবি টুইটারে পোস্ট করে বাবর ক্যাপশন দিয়েছিলেন, ‘ইয়ে কেয়া হো রাহা হ্যায়?’ যার বাংলা অর্থ কী হচ্ছে? ক্যাপশনের সঙ্গে ছিল হাসির ইমোজি। বাবর-রিজওয়ানের একসঙ্গে পড়াশোনা করার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুত।
ক্রিকেটার হিসেবে এইচবিএসের বিজনেস এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেওয়া বাবর,রিজওয়ানই প্রথম। এর আগে কোনো ক্রিকেটার এই প্রোগ্রামে অংশ নেননি। তবে এর আগে অন্যান্য খেলার তারকা অংশ নিয়েছেন এইচবিএসের এই প্রোগ্রামে।ব্রাজিলের তারকা ফুটবলার কাকা, স্পেনের জেরার্ড পিকে, জার্মানির অলিভার কানরা তাঁদের মধ্যে অন্যতম।

ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ—সমর্থকদের জন্য স্বপ্নের মতো এক উপলক্ষ। পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে তাই ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে এমন একটি ম্যাচ আয়োজন দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে বড় পরিবর্তন আনবে বলে মনে করেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
৬ মিনিট আগে
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
২ ঘণ্টা আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
৩ ঘণ্টা আগে