আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। শুধু ২২ গজের পিচেই সেরা নন, ব্যাটিংয়ের বাইরে দর্শক-সমর্থকদের আনন্দ দিয়েও মন জয় করতে পটু তিনি। এশিয়া কাপে সুপার ফোরের আজকের ম্যাচেই যেমন দর্শক-সমর্থকদের মন জয় করেছেন ভারতীয় কিংবদন্তি।
সেটিও আবার একাদশে না থেকেও। কিংবদন্তি ব্যাটার হয়েও সতীর্থদের জন্য পানি টেনেছেন কোহলি। ১৩তম ওভারের শেষ বলে বাংলাদেশি ব্যাটার মেহেদী হাসান মিরাজ আউট হলে ড্রিংকস বিরতির সময় সতীর্থ মোহাম্মদ সিরাজের সঙ্গে একটি কালো ব্যাগ হাতে মাঠে ঢোকেন কোহলি। পানি ও কোমল পানীয় খাওয়ানোর আগে মুষ্টিবদ্ধ হাত দিয়ে সতীর্থদের উদ্বুদ্ধও করেন তিনি।
তারও আগে মাঠে প্রবেশ করার সময় দর্শকের মন জয় করেছেন কোহলি। ব্যাগ নিয়ে ঢোকার সময় নাচতে নাচতে সতীর্থদের কাছে দৌড় দিচ্ছিলেন ৩৪ বছর বয়সী ব্যাটার। দৌড়ের মাঝে একটু বিনোদনমূলক অঙ্গভঙ্গিও ছিল। তা দেখে গ্যালারির দর্শকেরা সমস্বরে চিৎকার করে ওঠেন। মাঠে থেকে যেভাবে সতীর্থদের সঙ্গে দুষ্টুমি করেন, ঠিক তেমনি সুযোগ পেয়েই আজকেও করলেন তিনি।
পানি টানার কাজ অবশ্য এবারই প্রথম করছেন না কোহলি। এর আগে এ বছরের জুলাইয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পানি টানার কাজ করেছিলেন সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। তারও আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে একই কাজ করেছিলেন কোহলি। সে সময় আবার দলের অধিনায়কও ছিলেন তিনি। তবে চোটের কারণে ধর্মশালার সেই টেস্টে খেলা হয়নি তাঁর।
এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারতীয় দল। অবশ্য শুধু তিনিই নন, সর্বশেষ একাদশের আরও চার খেলোয়াড় আজকের ম্যাচে নেই। বাকি চার ক্রিকেটার হলেন—হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও সিরাজ। আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে পুরোদমে তাঁদের পেতেই বিশ্রাম দিয়েছে ভারত।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে