মনে করেন সৌরভ গাঙ্গুলী

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের আসন্ন মাঠের লড়াই নিয়ে। অতীতের মতো এবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে নিজেদের মতো করে মন্তব্য করছেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা। তাদের একজন সৌরভ গাঙ্গুলী।
সাম্প্রতিক সময়গুলোতে ভারতের সঙ্গে মাঠের লড়াইয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। সবশেষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ। প্রতিবারই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে সালমান আলী আগার দল। এমনকি ফাইনালে তাদের হারিয়েই শিরোপা জিতেছে সূর্যকুমার যাদবের দল। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তাই ভারতেই এগিয়ে রাখছেন দেশটির সাবকে অধিনায়ক গাঙ্গুলী। তবে ভারত-পাকিস্তান ম্যাচের জমাট লড়াই দেখার অপেক্ষায় আছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। লম্বা সময় ধরে এই দুই দল নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কায় হবে দর্শকপ্রিয় ম্যাচটি। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এনডিটিভিকে গাঙ্গুলী বলেন, ‘বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি। ভারত খুবই শক্তিশালী একটি দল। পাকিস্তানের জন্য তাদের হারানো খুবই কঠিন হবে। ভারতকে হারানো সহজ হবে না।’
বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স খুবই খারাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার ভারতের বিপক্ষে নেমে হেরেছে সাতটিতেই। অন্য দিকে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে আট ম্যাচের সব কটিতেই হেরেছে পাকিস্তান। এবার তাদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে সালমানরা। ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে। এই আত্মবিশ্বাস নিয়ে নিশ্চয় ভারতকে হারাতে বদ্ধপরিকর পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান ম্যাচের দৃশ্যপট অনেক দিন চোখে লেগে থাকবে ভক্তদের। ক্ষ্যাপাটে এই ম্যাচে উত্তেজনার পারদ ছড়িয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে প্রোটিয়ারা। তাতে প্রতিশোধের অপেক্ষা বাড়ল রশিদের খানের দলের।
২ মিনিট আগে
ফুটবল মাঠের লড়াই ছাপিয়ে লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব আবারও খবরের শিরোনামে। সম্প্রতি বন্ধু মেসি এবং তার তিন ছেলে– থিয়াগো, মাতেও ও চিরোর জন্য নিজের শৈশবের ক্লাব সান্তোসের সই করা ১০ নম্বর জার্সি উপহার পাঠিয়েছেন নেইমার। জার্সি নম্বর ‘১০’-এর মহিমা এবং দুই মহাতারকার অটুট সম্পর্ককে উদ্যাপন করতেই এই বিশ
৪১ মিনিট আগে
‘জাস্ট ওয়াও’-এমন রুদ্ধশ্বাস ম্যাচ কি আগে কখনো দেখেছেন? আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার হলেও দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচটা ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচটা কতটা রোমাঞ্চকর, সেটা ম্যাচের শেষ অংশে ধারাভাষ্য শুনলেও বুঝতে পারবেন। ডাবল সুপার ওভারে গড়ানো ম্যাচে সমানে সমানে লড়া
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ হলেও ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম খা খা করছে। মাঠে তেমন দর্শক না হলেও ম্যাচের শেষ পর্যায়ে এসে টেলিভিশন সেটের সামনে ভিড় করতে থাকেন ভক্ত-সমর্থকেরা। এই স্টেডিয়ামে আজ যা ঘটছে, তা চোখ কপালে ওঠার মতোই। ম্যাচের ফল নির্ধারণ করতে দুই বার সুপা
১ ঘণ্টা আগে