টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে ক্রাইস্টচার্চ সফরে গেছে বাংলাদেশ। আগামী শুক্রবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এই সিরিজে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আছে পাকিস্তান। প্রথম দিনে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাবর আজমদের মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা।
সিরিজ শুরুর আগে তিন দলের অধিনায়ককে নিয়ে ট্রফি সামনে রেখে আজ হয়ে গেল ফটোসেশন। অনুষ্ঠানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম থাকলেও ছিলেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর জায়গায় ফটোসেশনে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারেননি। তবে তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স কোয়ালিফায়ার থেকে বাদ পড়ায় গত ২৮ সেপ্টেম্বর শেষ হয় সাকিবের সিপিএল অভিযান। সিপিএল শেষে সাকিব যান তাঁর যুক্তরাষ্ট্রের বাড়িতে ৷ সেখান থেকেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ৩৫ বছর বয়সী অলরাউন্ডারের। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, সাকিবের নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা আগামীকাল ৷ এ কারণে ফটোসেশনে দেখা যায়নি তাঁকে।
সাকিবকে ত্রিদেশীয় সিরিজের ফটোসেশনে দেখা না যাওয়ায় ফের আলোচনা শুরু হয়েছে। ২০১৯ বিশ্বকাপে দলের ফটোসেশনে সাকিবের না থাকা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। গত জানুয়ারিতে বিপিএলের ফাইনালের আগেও ফটোসেশনে ছিলেন না তিনি। তাঁর জায়গায় ছিলেন সোহান। এবারও ফটোসেশনে উইলিয়ামসন ও বাবরের সঙ্গে দাঁড়াতে হলো সোহানকে।

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২২ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে