Ajker Patrika

হাঁচি দিতে গিয়ে সতীর্থের বিছানায় মলত্যাগ, খাজার বইয়ে বিব্রতকর কাহিনি

ক্রীড়া ডেস্ক    
হাঁচি দিতে গিয়ে সতীর্থের বিছানায় মলত্যাগ, খাজার বইয়ে বিব্রতকর কাহিনি
সবর প্রকাশের পর আলোড়ন চলছে ক্রিকেট বিশ্বে। ছবি: সংগৃহীত

উসমান খাজার আত্মজীবনী সবর প্রকাশের পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোচনা চলছে। ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক তথ্যের পাশাপাশি বইটিতে সাবেক সতীর্থ মাইকেল বিয়ারের এক বিব্রতকর ঘটনার কথাও তুলে ধরেছেন তিনি।

ঘটনাটি ঘটেছিল খাজার ঘরে। একদিন রাতের খাবার খেতে তাঁর কক্ষে এসেছিলেন বিয়ার। জায়গার সংকট থাকায় বিছানার এক পাশে বসেই খাওয়া শুরু করেন তিনি। খাওয়ার মাঝপথে হঠাৎ হাঁচি দিয়ে চিৎকার করে ওঠেন, ‘ওহ শিট!’

সতীর্থের চিৎকার শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন খাজা। দ্রুত তাঁর কাছে এগিয়ে যান। বিয়ার ক্ষমা চেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালে চাদরের ওপর বড় একটি বাদামি দাগ দেখতে পান খাজা। একই দাগ লেগে ছিল বিয়ারের প্যান্টেও।

আত্মজীবনীতে খাজা লিখেছেন, ‘সে আমার বিছানা থেকে উঠে দাঁড়াল। চাদরের ওপর বড় একটি বাদামি দাগ পড়ে ছিল। একই দাগ ছিল তার প্যান্টেও। হাঁচি দিতে গিয়ে সে মলত্যাগ করে ফেলেছিল। অর্থাৎ বায়ুত্যাগ করতে গিয়ে মলত্যাগ করে বসেছিল। আর সেটাও সরাসরি আমার বিছানায়।’

তবে খাজার আত্মজীবনী ঘিরে সবচেয়ে বড় বিতর্ক ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে বল টেম্পারিংয়ের ঘটনায় বিশ্ব ক্রিকেটে তোলপাড় হয়েছিল। খাজার দাবি, বলের আকৃতি পরিবর্তন করে সুইং আদায়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও বিষয়টি জানতেন বলে অভিযোগ করেছেন তিনি।

খাজার আরও দাবি, কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে এলেও এর আগে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া।

তবে খাজার এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন কামিন্স। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে যখন বলছে আমরা সবাই জানতাম, যদি তার অর্থ হয় মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সে শতভাগ ভুল বলছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব কথা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত