রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে পাকিস্তান। ইংলিশদের বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজে জেতার উচ্ছ্বাসও করলেন শান মাসুদরা। ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলেন প্রায় সাড়ে তিন বছর পর। সবশেষ ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিল পাকিস্তান। সেবার পাকিস্তান জিতেছিল দুটি টেস্ট এবং একটি হয়েছিল ড্র। এবার জিতল ২-১ ব্যবধানে।
মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। ঘুরে দাঁড়িয়ে তারপর জিতল টানা দুই টেস্ট। সিরিজের পার্থক্য গড়ে দিয়েছেন শেষ দুই টেস্টে সুযোগ পাওয়া নোমান আলী ও সাজিদ খান। এ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টা নিয়েছেন তাঁরা দুজনে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও নোমান-সাজিদের স্পিন-বিষে নাকাল হয়েছে। অলআউট হয়ে গেছে ১১২ রানে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১২ সালে দুবাইয়ে সর্বনিম্ন ৭২ রানে অলআউট হয়েছিল তারা। লিড নিতে পারল মোটে ৩৫ রান। ৩৬ রানের লক্ষ্য পেয়ে ৩.১ ওভারে তাড়া করেছে পাকিস্তান।
ব্যক্তিগত ৮ রানে ওপেনার সায়েম আইয়ুব ফেরেন জ্যাক লিচের শিকার হয়ে। তারপর অধিনায়ক শান মাসুদের অপরাজিত ৬ বলে ২৩ এবং আবদুল্লাহ শফিকের ৫ রানের সৌজন্যে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
তার আগের দিনের ৩ উইকেটে ২৪ রান নিয়ে আজ আবারও ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন জো রুট। গাস আটকিনসন ১০ ও লিচের ব্যাট থেকে আসে ১০ রান। ১১২ রানে গুটিয়ে যায় তারা। ১০ উইকেটই নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ ও নোমান। নোমান ৬টি ও সাজিদের শিকার ৪ উইকেট।
প্রথম ইনিংসে সাজিদ নিয়েছিলেন ৬ উইকেট, নোমান নিয়েছিলেন ৩ উইকেট। সব মিলিয়ে ১৯টি উইকেটই নিয়েছেন তাঁরা। একটি উইকেট আরেক স্পিনার জাহিদ মাহমুদ শিকার করেছেন। প্রথম টেস্টে সাজিদ-নোমান নিয়েছেন ২০ উইকেটের সবগুলো।
১৯৮০ ও ১৯৮৭ সালের পর ২০২৪ সালে দুবার বিপক্ষ দলের সব উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। রাওয়ালপিন্ডি টেস্টসহ চতুর্থবার এমন রেকর্ড গড়লেন তারা। প্রথম ইনিংসে ১৩৪ রান করে ম্যাচ-সেরা হয়েছেন সৌদ শাকিল। দুই টেস্ট মিলিয়ে ১৯ উইকেট এবং ৭২ রান করে সিরিজ-সেরা পুরস্কার হাতে তুলেছেন সাজিদ।

সিরিজে ফিরতে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সিরিজ হারের পাশাপাশি এশিয়ার দলটি ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক বিব্রতকর রেকর্ডেও নাম লিখিয়েছে।
২২ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলের বিপক্ষেই লড়াইটা কঠিন হবে—তা স্বীকার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। তবে এই কঠিন গ্রুপকেই দলের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। এমনকি এশিয়ান গেমসে পদক জ
৩৬ মিনিট আগে
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
১ ঘণ্টা আগে