নেতৃত্ব ছেড়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকের মতো চুল ঘাড় পর্যন্ত লম্বা করেছেন। এবারের আইপিএলে যেন পুরোনো দিনের কথা স্মরণ করিয়ে দেওয়ার অপেক্ষায় মহেন্দ্র সিং ধোনি।
আজ রাতে ১৭তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ দিয়ে আবারও মাঠে দেখা যাবে ধোনিকে। তবে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ালেও নেতৃত্ব দিতে দেখা যাবে না ভারতের সাবেক অধিনায়ককে। আগেই যে চেন্নাইয়ের নেতৃত্ব রুতুরাজ গাইকোয়ার্ডের হাতে তুলে দিয়েছেন তিনি!
চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেওয়া, পুরোনো রূপে ফিরে যাওয়া—এসবের সঙ্গে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে মনে করছেন ধোনির এটাই শেষ আইপিএল। তবে ৪২ বছর বয়সী তারকা মুখ ফুটে তেমন কিছুই বলেননি। আগের মতোই সবকিছু রেখে দিয়েছেন ধোঁয়াশায়। তবে ধোনির নেতৃত্ব ছাড়া নিয়ে অনেকে অবাক হয়েছেন।
অবশ্য রুতুরাজ তেমন কিছুই মনে করেননি। চেন্নাইয়ের নতুন অধিনায়ক জানিয়েছেন, তাঁর পূর্বসূরি ধোনি গত আইপিএলেই অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ সংস্করণে তাঁকে দেখা যাবে শুধু খেলোয়াড় হিসেবে। এ নিয়ে ২৭ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমি মনে করি না, আমার কোনো কিছু পাল্টানো প্রয়োজন। গত বছর মাহি ভাই নিজেই অধিনায়কত্ব নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
এবারের আইপিএল শুরুর একদিন আগে ধোনির পরিবর্তে গাইকোয়ার্ড নেতৃত্ব দেবেন জানায় চেন্নাই। গাইকোয়ার্ড এ নিয়ে আইপিএলটি ২০ ডটকমকে বলেন, ‘শুধু ইঙ্গিত দিয়েছিলে, “প্রস্তুত হও, এটা তোমার জন্য আশ্চর্যের হবে না।” যখন আমরা ক্যাম্পে এসেছিলাম, তিনি আমাকে অনুশীলন ম্যাচের কিছু প্রাথমিক পরিস্থিতির সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছিলেন।’
এই মাসের শুরুতে ধোনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যজনক একটি পোস্ট দিয়েছিলেন। জানিয়েছিলেন, ‘নতুন ভূমিকায়’ দেখা যাবে তাঁকে। ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝখানে (২০১৬ ও ২০১৭) মৌসুম কাটিয়েছেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। সব মিলিয়ে ২৪৯ ম্যাচের মধ্যে ধোনি চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন ২৩৫ ম্যাচে। আর আইপিএলে ২১২ ম্যাচের মধ্যে ধোনির নেতৃত্ব ফ্র্যাঞ্চাইজিটি ১২৮ ম্যাচের মধ্যে ১২৮ ম্যাচ, হেরেছে ৮২ টি। ধোনির নেতৃত্বে চেন্নাই ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ আইপিএল জিতেছে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৬ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে