
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন ৬ ক্রিকেটার। অতীতে পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক মৌসুমে এত বাংলাদেশি ক্রিকেটার দেখা যায়নি। এবারের পিএসএল ঘিরে তাই এদেশের ভক্তদের নজর থাকবে একটু বেশিই।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পিএসএলের সবশেষ দল পেয়েছেন তানজিদ হাসান তামিম। পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই বাঁ হাতি ওপেনার। সবার আগে দল পান মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। নাহিদ রানাকে নেয় জালমি, রিশাদ হোসেনকে দলে টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। নিলামের পর শরীফুল ইসলামকে দলে নিয়েছে জালমি।
নিজেদের মাঠে আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এ জন্য পিএসএলে দল পাওয়া ৬ ক্রিকেটারের কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি—আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দায়িত্বশীল সূত্র।
লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে আগামী ২৬ মার্চ পিএসএল শুরু হবে। টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে।

তৃতীয়বারের মতো বাবা হলেন উসমান খাজা। স্ত্রী র্যাচেল খাজা এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটারের ঘর আলো করে এসেছে নতুন কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় চলতি বছরের শুরুতেই অবসর নেওয়া খাজা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তৃতীয়বারের মতো বাবা হলেন উসমান খাজা। স্ত্রী র্যাচেল খাজা এবং অস্ট্
১ সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলা চলছে প্রায় এক মাস ধরে। ইরানের নারী ফুটবলাররা তখন এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় ব্যস্ত। যুদ্ধাবস্থায় অস্ট্রেলিয়ায় আশ্রয়ও পেয়েছিলেন ফুটবলাররা। অবশেষে গতকাল দেশে ফিরেছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
আফগানিস্তানের কাবুলে বিমান হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তীব্র জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় দিয়েছিলেন দেশটির ক্রিকেটাররা। এবার বিমান হামলায় আহতদের পাশে দাঁড়ালেন আফগানিস্তানের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাজেভাবে পড়েছে ক্রীড়াঙ্গনের ওপর। এটার পরিপ্রেক্ষিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি বিশ্বকাপে তাদের ভেন্যুও সরার কথা শোনা যাচ্ছে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে