এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ-দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরু হতে আর বেশিদিন বাকি নেই। তবু এমন সময়ে অধিনায়ক বদল করা, নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের সাবেক পেস বোলারের মতে, তাতে ভারতের ক্রিকেটের ক্ষতি হচ্ছে।
ভারতীয় ক্রিকেট দল এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সিরিজে নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর খেলেছেন শুধু প্রথম ওয়ানডেতে। শেষ দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। রোহিতের মতো খেলেননি বিরাট কোহলিও।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুকেশ কুমার, তিলক ভার্মাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করিয়েছে ভারত। মুকেশের তিন সংস্করণে অভিষেক হয়েছে আর তিলক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত হয়েছেন। ওয়ানডে সিরিজে উদ্বোধনী জুটি গড়েছেন ইশান কিশান-শুভমান গিল। ৩ ম্যাচে জুটিতে ২৫১ রান করলেও গিল এক ম্যাচে ফিফটি করেছেন। আর ইশান তিন ম্যাচেই ফিফটি করেছেন। অন্যদিকে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের দল পাকিস্তান ঘোষণা করলেও ভারত ঘোষণা করেনি। লাহোরে গতকাল গণমাধ্যমকে সরফরাজ বলেন, ‘ভারতের সঙ্গে তুলনা করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে পাকিস্তানের দল অনেক শক্তিশালী। এই দুই টুর্নামেন্টের জন্য ভারত এখনো সঠিক কম্বিনেশন খুঁজে পাচ্ছে না। অধিনায়ক পরিবর্তন হচ্ছে। নতুন খেলোয়াড়দের দিয়ে চেষ্টা করা হচ্ছে। আমার মনে হচ্ছে, ভারতের দল গড়ে ওঠার পরিবর্তে ধ্বংস হয়ে যাচ্ছে।’
এশিয়া কাপের পর ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ। ভারত সর্বশেষ আইসিসি ইভেন্ট জিতেছে ২০১৩ সালে ও পাকিস্তান ২০১৭ সালে সর্বশেষ কোনো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ১০ বছর আইসিসি শিরোপা না জেতা, ঘরের মাঠে বিশ্বকাপ-এসব কারণে
২০২৩ বিশ্বকাপে ভারত চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ। পাকিস্তানের সাবেক পেসার বলেন, ’ ঘরের মাঠে খেললে বেশি প্রত্যাশা থাকে। চাপও থাকে বেশি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে