
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বোর্ড সভা বসছে আগামীকাল বুধবার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তাঁর পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়।
বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
বিসিবি সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকেরা অংশ নেবেন বলে জানানো হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেবেন। বোর্ড সভাপতির অনুমতি নিয়েই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সভা ডেকেছেন।
তবে আরেক সুত্র জানায়, বোর্ড সভা যুব ও ক্রীড়া পরিষদে হতে পারে। যার কারণে সভা কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সরকার পতন আন্দোলনের পর থেকে বিসিবির প্রভাবশালী পরিচালকদের অনেকে বিসিবিতে আসছেন না। সূত্র থেকে জানা গেছে, অনেকে বিদেশে অবস্থান করছেন। যার কারণে আগামীকালের সভায় তাঁরা কীভাবে যুক্ত হবেন সেটি নিয়ে থাকছে ধোঁয়াশা।
পাপনের বিদেশে থাকার কথা জানা গেলেও এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, নিশ্চিত করা যায়নি। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে আছেন। এক সূত্র জানিয়েছেন, পাপন লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি।
এদিকে, বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্য কিংবা অন্তত ১৬ থেকে ১৭ জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনোই সুযোগ নেই। অন্তত ৯ জন পরিচালক থাকলে বোর্ড মিটিংয়ের জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত ৯ জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে।
এর আগে যুব ও ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির কাউন্সিলর ও পরিচালক জালাল ইউনুসকে পরিচালক পদ থেকে সরে যেতে বলায় তিনি পদত্যাগ করেন। তবে এ পরিষদের কোটায় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগের কথা বলা হলেও তিনি এখনও পদত্যাগ করেননি। তবে তিনি আগামীকালের বোর্ড সভায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৪ ঘণ্টা আগে