Ajker Patrika

রিয়ালকে সাবেক তারকার প্রশ্ন, লজ্জা করে না?

ক্রীড়া ডেস্ক    
রিয়ালকে সাবেক তারকার প্রশ্ন, লজ্জা করে না?
জিতলেও রেফারিং বিতর্কে স্বস্তিতে নেই মাদ্রিদের ক্লাবটি। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেভিয়ার সাবেক ফুটবলার আন্তোনিতো। পেকে ফার্নান্দেজকে আর্দা গুলেরের চ্যালেঞ্জ, দ্বিতীয় গোলের আগে ফাউল এবং পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রিয়ালকে সরাসরি আক্রমণ করেছেন তিনি।

সেভিয়ার অফিশিয়াল রেডিওতে কথা বলতে গিয়ে আন্তোনিতো প্রশ্ন তোলেন, রেফারিদের নিয়ে অভিযোগ করার আগে রিয়াল মাদ্রিদের লজ্জা করে না কেন?

আন্তোনিতো বলেন, ‘রেফারিদের নিয়ে অভিযোগ করতে রিয়াল মাদ্রিদের কি লজ্জা করে না? তাদের অজুহাত হলো, পেকে যে কনুইয়ের আঘাত পেয়েছে, সেটি তারা স্পষ্টভাবে দেখতে পায়নি। অথচ তখন ম্যাচের স্কোর ছিল ০-০। এটি একটি নির্ণায়ক ঘটনা, আর তারা দাবি করছে, সেটি তাদের চোখে পড়েনি। এ কেমন ফুটবল! লা লিগা ও ভিএআর প্রযুক্তির কি লজ্জা করে না?’

ম্যাচে আরও কয়েকটি সিদ্ধান্ত সেভিয়ার বিপক্ষে গেছে বলে মনে করেন আন্তোনিতো। সাবেক এই ফুটবলারের দাবি, একটি ঘটনায় গুলেকে লাল কার্ড দেখানো উচিত ছিল। এ ছাড়া রিয়ালের দ্বিতীয় গোলের আগে ফাউল হয়েছিল এবং সেভিয়ারও একটি গোল পাওয়া উচিত ছিল।

রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি এল ক্লাসিকোকে ঘিরেও প্রশ্ন তোলেন আন্তোনিতো। তাঁর মতে, রিয়াল মাদ্রিদ যাতে ব্যবধান বাড়িয়ে এগিয়ে যেতে না পারে, সে জন্য সবকিছু সাজিয়ে রাখার ধারণা অযৌক্তিক।

এই প্রসঙ্গে আন্তোনিতো বলেন, ‘মাঝমাঠের ওই ঘটনায় একমাত্র সঠিকভাবে দেওয়া গোলটি ছিল রিয়াল মাদ্রিদের। আর যে পেনাল্টি দেওয়া হয়েছে, সেটি ছিল হাস্যকর। এমন পেনাল্টি শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্যই দেওয়া হয়।’

ম্যাচটি বড় কোনো চোট কিংবা লাল কার্ড ছাড়াই শেষ হওয়াকে ইতিবাচক দিক হিসেবে দেখেছেন আন্তোনিতো। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে তাঁর অসন্তোষ যে কাটেনি, রিয়ালকে ঘিরে কড়া মন্তব্য সেটাই বলে দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত