ভারতের সর্বশেষ আইসিসি শিরোপা জয়ের প্রায় এক দশক হতে চলেছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। অধিনায়ক বদলালেও ভারতের ক্যাবিনেটে যোগ হয়নি কোনো শিরোপা। রবিচন্দ্রন অশ্বিন এখানে উদাহরণ হিসেবে শচীন টেন্ডুলকারের কথা উল্লেখ করেছেন। যেখানে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিলেন শচীন।
১৯৮৩,২০১১-এই দুটো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। আর শচীন ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলেছেন। ২০১১ তে অধরা শিরোপার ছোঁয়া পেয়েছেন ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই ব্যাপারে বলেন, ‘১৯৮৩ এর বিশ্বকাপের পর কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৯৯২,১৯৯৬, ১৯৯৯,২০০৩, ২০০৭ বিশ্বকাপ খেলেছেন। অবশেষে ২০১১ তে তিনি বিশ্বকাপ জেতেন। শিরোপা জিততে তাঁকে ছয়টি বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছে। এটা সম্ভব হয়েছে যখন মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হয়েছে এবং দায়িত্ব নেওয়ার পর শিগগিরই শিরোপা জিতলেন।’
কোহলি, রোহিতরা অধিনায়ক হয়ে কোনো আইসিসি ইভেন্ট জেতেননি ঠিকই। তবে তারাও যে ভারতের আইসিসি শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন, সেটা মনে করিয়ে দিয়েছেন অশ্বিন। ভারতের এই অফস্পিনার বলেন, ‘এরা (রোহিত শর্মা, বিরাট কোহলি) ২০০৭ বিশ্বকাপ খেলেনি। ২০১১ বিশ্বকাপ রোহিত শর্মা খেলেনি। শুধু কোহলি ২০১১,২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ খেলেছে। ২০২৩ এ সে (কোহলি) চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি সে জিতেছে। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিও রোহিত শর্মা জিতেছে।’

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যেন থামার নয়। স্পেন ১-০ গোলে জিতে এরই মধ্যে বিশ্বকাপের শিরোপা নিয়ে দেশে ফিরে মাদ্রিদে ছাদখোলা বাসে উদযাপন করেছে। খেলোয়াড়দের আলাদাভাবে সংবর্ধনাও দেওয়া হয়েছে। কিন্তু অনেকের চাওয়া, শিরোপা নির্ধারণী ফাইনাল পুনরায় হোক। এমনকি এই দাবির পক্ষে হাজার হাজার মানুষ স্বাক্ষর ক
১ ঘণ্টা আগে
টানা দুইবার বিশ্বকাপ জয়ের অভিযানে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের কান্নাভেজা চেহারা ভক্ত-সমর্থকদের হৃদয়ে এখনো কাঁটার মতো বিঁধে। সেই ফাইনাল হেরে যাওয়ায় গোল্ডেন বলও হাতছাড়া হয়েছে মেসির। ফিফা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কা
২ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি খেলে একটাতেও জিততে পারেনি ভারত। যার মধ্যে একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত ছয় টি-টোয়েন্টি হারের পর আজ খেলতে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ যেন শেষ হয়েও হলো না শেষ। তবে সবকিছু তো বিশ্বকাপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। ঠিক তেমনই এক ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ও কোষাধ্যক্ষকে আটকের খবর। তবে এএফএ তা মিথ্যা বলে দাবি করছে।
৩ ঘণ্টা আগে