বিয়ের আগেই হয়েছে ফুলশয্যা, থাকেন এক ছাদের নিচে, রয়েছে সন্তান। তবু তাঁরা অবিবাহিত। অস্ট্রেলিয়ার সমাজে এমন ঘটনা অহরহ দেখা যায়।
প্যাট কামিন্সকেও পরিস্থিতি এই জায়গায় এনে দাঁড় করিয়েছিল। খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে এত দিন বিয়ের সময়টাই বের করতে পারেননি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। এবার ছুটি মিলতেই চটজলদি শুভকাজটা সেরে ফেলেছেন তিনি। গতকাল দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা বেকি বোস্টনকে বিয়ে করেছেন কামিন্স। নবদম্পতির ৯ মাস বয়সী ছেলেসন্তান রয়েছে। নাম আলবোন।
বিয়ের ছবি গতকাল নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কামিন্স। লিখেছেন, ‘এইমাত্র বিয়ে করলাম।’ অনাড়ম্বরভাবে হয়েছে কামিন্স-বেকির বিয়ে। হাতেগোনা কজন আত্মীয়স্বজন ও বন্ধু তাঁদের বিয়েতে হাজির ছিলেন। ২৯ বছর বয়সী কামিন্স অনুষ্ঠানে কালো ট্রাউজার ও ব্লেজার পরেছিলেন। ৩২ বছর বয়সী বেকি সেজেছিলেন সাদা গাউনে।
নতুন জীবনে পদার্পণে কামিন্সকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও ভক্তরা।
কামিন্সের সঙ্গে বেকির সম্পর্ক বেশ পুরোনো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে একে অপরকে চেনেন। দুজন একসঙ্গে থাকেন ২০১৪ সাল থেকে। এই জুটি যেন অ্যাশেজের আড়ালে আইভো ব্লাই-ফ্লোরেন্স মরফির অমর প্রেমকাহিনিকে নতুন করে মনে করিয়ে দিয়েছে।
১৮৮২ সালে প্রথম অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ব্লাই। তাঁর স্ত্রী মরফি ছিলেন অস্ট্রেলিয়ান। কামিন্স-বেকির ক্ষেত্রে হয়েছে ঠিক উল্টোটা। অজি অধিনায়কের প্রেমে পড়েছিলেন ইংলিশ বেকি।
বেকি পেশায় নকশাকার। বাড়ির অভ্যন্তরীণ অংশ নকশা করেন তিনি। শুধু তাই নয়। একটি খামারও আছে প্রাণিপ্রেমী বেকির। কামিন্সকে উৎসাহ দিতে প্রায়ই মাঠে যান তিনি।
২০১৯ সালে আইসিসি বর্ষসেরা টেস্টে ক্রিকেটার হওয়ার পর বেকিকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেন কামিন্স। পরের বছর অনামিকায় আংটি পরান। কামিন্স বেকিকে একটি পিকনিক স্পটে নিয়ে গিয়ে শ্যাম্পেনের বোতল বের করেন এবং হাঁটু গেড়ে বসে ফিল্মি স্টাইলে প্রস্তাব দেন।
গত বছরের এপ্রিলে ঘরে নতুন সদস্য আসার খবর দেন কামিন্স। ওই বছরের ৮ অক্টোবর জন্ম নেয় ছেলে আলবোন। বাকি ছিল শুধু বিয়ে। এবার সেই চক্রও পূরণ করলেন কামিন্স।

পারিশ্রমিক না পেয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ বয়কট করেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। বাকি পাঁচটা ম্যাচ মাঠে গড়ালেও বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে একটাতেও ফল হয়নি। পারিশ্রমিক বিতর্ক এবং বিরূপ প্রকৃতির দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও ইরফান শুক্কুর।
১ ঘণ্টা আগে
সাদা বলের দুটি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া দল। আজ বিকেল ৫টা ২৩ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরকারীদের প্রথম ভাগের ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে মেক্সিকোতে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে জাপান জাতীয় ফুটবল দল। মাঠের খারাপ অবস্থার কারণে দলটিকে মাত্র দুই দিনের মধ্যে দুবার অনুশীলন ভেন্যু পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম।
৩ ঘণ্টা আগে
কাতার বিশ্বকাপের সেই টুর্নামেন্টটি অবশ্য শেষ পর্যন্ত শেষ হয়েছিল আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে, যেখানে লুসাইল স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ফাইনালে তারা ফ্রান্সকে হারিয়েছিল। ইতিহাস বলছে, এক নম্বরে থাকার আনন্দ বিশ্বকাপের মূল মঞ্চে গিয়ে প্রায়শই বিষাদে রূপ নিয়েছে।
৪ ঘণ্টা আগে