
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বসাকল্যে ৭ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। তাও খেলেছেন ২০১৯ সালে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয় এই ক্রিকেটারের কাছে বিপিএল কতটা অচেনা, তা বোঝাতে এটাই যথেষ্ট। ৬ বছর পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারের বিপিএলে আসার খবর শোনা যাচ্ছে।
২০২৫ বিপিএলে রংপুর রাইডার্সে খেলতে পারেন ডেভিড ওয়ার্নার। একই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার আরেক হার্ডহিটার টিম ডেভিড। দলীয় সূত্রে ওয়ার্নার, ডেভিডের বিপিএলে খেলার সম্ভাবনার কথা জানা গেছে। যেখানে ২০২৫ বিপিএল শেষ ভাগে চলে এসেছে। ৪৬ ম্যাচের মধ্যে এরই ৩৪ ম্যাচ শেষ। চরম বিতর্কের মধ্য দিয়ে যাওয়া বিপিএলকে যখন ‘বিশৃঙ্খল প্রিমিয়ার লিগ’, ‘বিতর্কিত প্রিমিয়ার লিগ’ তকমা দেওয়া হয়, তখন ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারদের খেলা টুর্নামেন্টের শেষ অংশ কিছুটা হলেও রঙিন করতে পারে।
এবারের বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটার কমই এসেছেন। শাহিন শাহ আফ্রিদি, কাইল মায়ার্সরা ফরচুন বরিশালের হয়ে কয়েক ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের বিনোদন দিলেও তাঁরা চলে গেছেন। এছাড়া রংপুর রাইডার্সের হয়ে সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসও বিপিএল ছেড়ে চলে গেছেন। মিগুয়েল কামিন্স, চাতুরাঙ্গা ডি সিলভার মতো তুলনামূলক কম মানসম্পন্ন ক্রিকেটারদের খেলতে দেখা গেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই অস্ট্রেলিয়ার জার্সিতে দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষ হয় ওয়ার্নার। অজি বাঁহাতি ব্যাটারকে এখন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই দেখা যাবে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে তিনি সিডনি থান্ডারের অধিনায়ক। আজ টুর্নামেন্টের ফাইনালে হোবার্ট হারিকেনসের বিপক্ষে খেলবে সিডনি থান্ডার। এর আগে ২০১৯ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন ওয়ার্নার। ৩৭.১৬ গড় ও ১৩১.১৭ স্ট্রাইকরেটে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর রান ২২৩।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৯ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৭ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে