
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর চার দিন বাকি। করাচিতে তার আগে উদ্বোধনী ম্যাচের একটা অনুশীলন হয়ে গেল গতকাল। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। ফাইনালের লড়াই হলো অনেকটাই একপেশে। স্বাগতিকদের অস্বস্তিতে ফেলে জয়ের হাসি হাসল কিউইরা। ড্যারিল মিচেল ও টম লাথামের ফিফটিতে ৫ উইকেটে জিতল ব্লাকক্যাপস।
আগামী বুধবার করাচিতেই চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে দেখা হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের। করাচিতে মাত্র ১০টি রান করতেই মাইলফলক ছুঁলেন বাবর আজম। পাকিস্তানের ব্যাটার ১২৩ তম ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার সঙ্গে যৌথভাবে দ্রুততম ৬০০০ রানের ক্লাবে নাম লিখলেন। বাবরের রেকর্ডের দিনে টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.২ ওভারে ২৪২ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের দেওয়া ২৪৩ রানের লক্ষ্য তাড়া করেছে কিউইরা।
লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারে উইল ইয়ং (৫) শিকার হন নাসিম শাহের। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে ৭১ রানের জুটি গড়ে সেই ক্ষতি পুষিয়ে দেন। উইলিয়ামসন ৩৪ ও কনওয়ে ৪৭ রানে বিদায় নিলেও রান রেট কিউইদের নাগালেই ছিল। চতুর্থ উইকেটে মিচেল ও লাথামের ৮৭ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় অতিথিরা। মিচেল ৫৭ রান করে থামেন। লাথামও করেন ফিফটি। লক্ষ্য থেকে ১১ রান দূরে থাকতে তিনি আউট হন ৫৬ রান করে।
পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপস ও মিচেল ব্রেসওয়েলের ৩৭ রানের জুটিতে ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ২০ রানে ফিলিপস ও ২ রানে ব্রেসওয়েল অপরাজিত থাকেন। ২টি উইকেট নিয়েছেন নাসিম।
তার আগে দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো আবারও দাঁড়িয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। চতুর্থ উইকেট জুটিতে আগের ম্যাচে রেকর্ড ২৬০ রান করা দুই ব্যাটার এবার তোলেন ৮৮ রান। দুজনেই ফিফটি থেকে কিছুটা দূরে থাকতে সাজঘরে ফেরেন। ৪৬ রান করেন রিজওয়ান, সালমানের ব্যাট থেকে আসে ৪৫ রান। তারপর আর সুবিধা করতে পারেনি পাকিস্তান। উইলিয়াম ও’রুর্কি ও মিচেল স্যান্টনারের বোলিংয়ে আড়াই শ পার করতে পারেনি পাকিস্তান। ইনিংসের তিন বল বাকি থাকতে ২৪২ রানে অলআউট। রুর্কি ৪টি, ব্রাসওয়েল ও স্যান্টনার নিয়েছেন ২টি করে উইকেট।

সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
৫ ঘণ্টা আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
৬ ঘণ্টা আগে