
চলতি বিপিএলে এ পর্যন্ত সেরা বোলিং স্পেলটা করলেন আমের জামাল। ২৩ রানের বিপরীতে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি সংস্করণে এটাই তাঁর সেরা বোলিং ফিগার। পাকিস্তানের পেসারের তোপ দাগানো বোলিংয়ের ম্যাচে পুড়ল খুলনা টাইগার্স। মিরপুরে নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে আজ তারা হেরেছে ৩৪ রানে।
এই জয়ে খুলনাকে টপকে পয়েন্ট টেবিলের তিনে এখন কুমিল্লা। ৬টি করে ম্যাচ খেলে ৪ জয়ে দুই দলেরই সমান ৮ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে আছে কুমিল্লা। আগে ব্যাটিং করা কুমিল্লার স্কোরটাও মাঝারি, ১৪৯ রান। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১১৫ রানে গুটিয়ে গেছে খুলনা।
এনামুল হক বিজয় ১২ বলে ১৯, নাহিদুল ইসলাম ২৪ বলে ২১ এবং মোহাম্মদ ওয়াসিম ২১ বলে ২৩ রান করেছেন—কিন্তু ইনিংস বড় করতে পারেননি খুলনার কোনো ব্যাটার। দ্রুত উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে অলআউট হয়ে যায় তারা। জামালের ৫ উইকেটের পাশাপাশি কুমিল্লার তানভীর ইসলাম নিয়েছেন ২টি উইকেট।
তার আগে দারুণ শুরু পেয়েও শেষ দিকে প্রয়োজনীয় ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটাররা। ওপেনিং জুটিতে তারা তুলেছিল ৬৯ রান। উইকেট থাকার পরও শেষ দিকে সেভাবে কার্যকর ইনিংস ছিল না। বিপরীত তখন উইকেট হারিয়েছে দ্রুত। ফলে নিজেদের খুলনা বিপক্ষে ১৪৯ রানের মাঝারি সংগ্রহ পায় তারা।
কুমিল্লার স্বস্তি অবশ্য লিটন দাসের রানে ফেরা। আগের পাঁচ ম্যাচ মিলে কুমিল্লার অধিনায়ক করেছিলেন ৩৭ রান। তবে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৩০ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস। ইনিংসে ছিল ৪ ছক্কা ও ২ চার।
লিটন দ্রুত রান তুললেও আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ছিল মন্থর। ৯.৩ ওভারে ফিফটির আক্ষেপ নিয়ে নাসুম আহমেদের বলে বোল্ড হয়েছেন লিটন। একই ওভারের শেষ বলে ২৮ বলে ২১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রিজওয়ান।
তিন নম্বরে নেমে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি উইল জ্যাকস। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে ইংলিশ ক্রিকেটার আউট হয়েছেন ২৭ বলে ২১ রান করে। এরপর তাওহীদ হৃদয় ফিরলেন ১৭ বলে ১৬ রানে।
শেষ দিকে জাকের আলী অনিক ৮ বলে ১৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫ বলে ১০ রানের সৌজন্যে খুলনাকে ১৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয় কুমিল্লা। ৭ উইকেটে ১৪৯ রান তোলে তারা। দুটি করে উইকেট নিয়েছেন নাসুম ও ফাহিম আশরাফ।

লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
১২ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
৩ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৪ ঘণ্টা আগে