ডালাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে কাছে কোনো সুযোগই পাননি দীনেশ কার্তিকরা। ডালাস লোনস্টার্সকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মাঠে আগে ব্যাট করতে নেমে জর্জ মানসির তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ব্যাটিং করার সুযোগই পাননি সাকিব। জবাবে ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেটে ১১১ রানে থামে লোনস্টার্সের ইনিংস।
লোনস্টার্সের দুই উদ্বোধনী ব্যাটার শোয়েব মাকসুদ ও কলিন মুনরো ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শোয়েব ৮ বলে ১০ ও মুনরো ৮ বলে ১৫ রান করে ফিরলে চাপে পড়ে যায় দল। সেই চাপ আরও বেড়ে যায় সামিত প্যাটেল ও ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত আউট হলে।
তবে ক্রিস গ্রিন ও অধিনায়ক দীনেশ কার্তিক হাল ছাড়েননি। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখেও জয়ের স্বপ্ন দেখছিল লোনস্টার্স। সেই আশা অবশ্য পূরণ হয়নি। গ্রিন ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ ও কার্তিক ৭ বলে দুটি ছক্কায় ১৪ রান করে বিদায় নেন।
শেষ দিকে লড়েন হেইডেন ওয়ালশ। ১৪ বলে ৩০ রানের অপরাজিত থাকেন তিনি। ২ ওভার বল করে একটি উইকেট নেওয়ার বিপরীতে ২৫ রান দিয়েছেন সাকিব।
তার আগে ব্যাটিং করে ১৩৯ রান তোলে লস অ্যাঞ্জেলস। ৩৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮০ রানের বিধ্বংসী ইনিংস অপরাজিত থাকেন জর্জ মানসি। এ ছাড়া অ্যাডাম রসিংটন ১০ বলে ২৬, টিম ডেভিড ৯ বলে ২৩ রান করেন। স্টিফেন এসকিনাজি ৬ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে