
পরনে কালো টি-শার্ট, প্যান্ট আর মাথায় কালো টুপি—কাল বিকেলে চেন্নাই থেকে ঢাকায় ফেরা মোস্তাফিজুর রহমানকে দেখে মনে হবে ‘ম্যান ইন ব্ল্যাক’, যিনি পরশুও ছিলেন পুরোই ‘হলুদ’। কেমন উপভোগ করলেন এবারের আইপিএল? মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন হলো?
‘সব ভালো’—বলেই সাদা টয়োটা ক্রাউনের ভেতর ঢুকে পড়লেন মোস্তাফিজ। গত কদিনে এই প্রতিবেদককেও ‘এখন কোনো সাক্ষাৎকার নয়’ বলে এড়িয়ে গেছেন। অথচ কত কিছু জানার ছিল তাঁর কাছ থেকে। বিশেষ করে মাহেন্দ্র সিং ধোনির সাহচর্য নিয়ে। ‘ধোনি মানুষটা অনেক ভালো। যে সময় প্রয়োজন, তখন কথা বলেন। যখন প্রয়োজন হয় না, বলেন না। অনেক সময় বাংলায় বলি, ভাই উত্তর দেন হিন্দিতে’—খোশগল্পের ফাঁকে ফিজের কাছে এভাবেই চিত্রায়িত হন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন কম। সাক্ষাৎকার চাইতেই হাসতে হাসতে বলেন, ‘কবি এখন আরও নীরব!’ আইপিএলের দলগুলো যখন শেষ চারের সমীকরণ মেলাতে ব্যস্ত, এ সময়ে চেন্নাই সুপার কিংসকে ছেড়ে দিতে হলো মোস্তাফিজকে। তাঁর সামনে এখন জাতীয় দলের ‘ডিউটি’। দারুণ ছন্দে থাকা মোস্তাফিজের সার্ভিস তারা কতটা মিস করবে, চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মন্তব্যে পরিষ্কার, ‘ফিজকে (মোস্তাফিজ) হারানোটা হতাশার।’
বল হাতে নিলেই মোস্তাফিজ-জাদু দেখার সময় পেছনে চলে গেছে আগেই। মুদ্রার উল্টো পিঠ দেখা ফিজ বুঝেছেন, প্রতিযোগিতার এ বাজারে টিকে থাকতে হলে নিজেকে ভাঙতেই হবে। তাঁর সেই পরিবর্তনের ছাপই যেন কিছুটা এবার দেখা গেল চেন্নাইয়ের হলুদ জার্সিতে। কাল দারুণ বিশ্লেষণীতে ফিজকে তুলে ধরেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম, ‘গতকাল (পরশু) আবারও মোস্তাফিজ দেখিয়ে দিল কেবলমাত্র স্লোয়ার বা কাটারই নয়, ওর সিম-আপ লেংথ বলগুলো খেলাটাও কতটা কঠিন। ওর বোলিংয়ে তিনটি বিষয় চোখে পড়েছে। প্রথমত, ক্রস সিম ডেলিভারির জায়গায় সিম আপ ডেলিভারিকে প্রাধান্য দিয়ে বাতাসে অথবা উইকেট থেকে কিছুটা মুভমেন্ট আদায় করে নেওয়া। দ্বিতীয়ত, আগের তুলনায় ওয়াইডিশ ডেলিভারির জায়গায় অনেক বেশি উইকেট-টু-উইকেট বল করা এবং তৃতীয়ত, শর্ট পিচ ডেলিভারি থেকে সরে এসে লেন্থ ডেলিভারিকে প্রাধান্য দেওয়া।’ ফিজের টেকনিক্যাল বিষয়ে ফাহিম আরও যোগ করেছেন, ‘ওর স্টক ডেলিভারিতে একটা বেশ বড় পরিবর্তন এসেছে। আগের মতো অফসাইডে টানা একঘেয়ে কাটার করা থেকে বের হয়ে এসেছে। আগের চেয়ে অপশন আরও বেড়েছে এবং এখন যা করে, তা জেনেশুনে এবং ভেবেচিন্তেই করে।’
মোস্তাফিজ নতুন-পুরোনো দুই বলেই কার্যকর দেখাটাও সুখকর দৃশ্য ছিল বাংলাদেশের দর্শকদের। ২০২৪ আইপিএলের পরিসংখ্যান বলছে, পাওয়ার প্লেতে মোস্তাফিজ যত বল করেছেন, ৪৮ শতাংশই ডট দিয়েছেন, তাঁর মূল শক্তি স্লোয়ারে পেয়েছেন ৮টি উইকেট। ৪৮ শতাংশ ডেলিভারির স্লোয়ারই ছিল ভালো লেংথে। আর গতকাল তো চলতি আইপিএলে একটা জায়গায় ‘প্রথম’ই হয়ে গেলেন। প্রথম বিদেশি বোলার হিসেবে পেয়েছেন মেডেন।
আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, মোস্তাফিজ বাজে বোলিং করলেও তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখেছে চেন্নাই, তাঁকে বাদ দেয়নি এক ম্যাচেও। মাঠে ধোনি-রুতুরাজ দুজনই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। এমনকি চেন্নাইয়ের দর্শকদের অফুরান ভালোবাসাও পেয়েছেন। এসবে বাংলাদেশের লাভ? আত্মবিশ্বাসী-নির্ভার এক মোস্তাফিজকে পাওয়া। চেন্নাই যেন হাতে-কলমে বাংলাদেশ দলকে দেখিয়েছে, মোস্তাফিজ নামের জাদুকরকে কীভাবে ব্যবহার করতে হয়!

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২৫ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
৩৩ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে