
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ ছন্দে আছেন সাদমান ইসলাম অনিক। সিলেটের বিপক্ষে আগের ম্যাচে এক রানের জন্য ফিফটি বঞ্চিত হন। আজ বরিশালের বিপক্ষে সে ঝালটা বেশ ভালোভাবেই মেটালেন বাংলাদেশ এই ক্রিকেটার। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটা সাদমানের প্রথম শতক।
তার সেঞ্চুরির দিনে ঢাকা মহানগরের কাছে পাত্তা পায়নি বরিশাল। তাদের ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রাকিবুল হাসানের দল। মহানগরের করা ১৯৭ রানের জবাবে মাত্র ১০১ রানে শেষ হয় বরিশালের ইনিংস। মজার বিষয় হলো তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাওয়ার পর সমান রানে আউট হন সাদমান। তার ৬১ বলের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৪ ছয়ের সাহায্যে; স্ট্রাইকরেট ১৬৫.৫৭। কম যাননি মাহফিজুল ইসলাম রবিন। ৪৯ বলে ৯ চার ও ২ ছয়ের মারে ৭৯ রান এনে দেন ওই ওপেনার।
সাদমান ও মাহফিজুলের ব্যাটিং ঝড়ের দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন বরিশালের ইফতিখার হোসেন ইফতি। এদিন মাত্র ২ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট নেন তিনি। বিনিময়ে দেন মাত্র ১০ রান। বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি খরুচে ছিলেন রুয়েল মিয়া। ৩ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। ৪ ওভারে ৩৫ রান খরচ করেন সোহাগ গাজী।
বিশাল লক্ষ্য তাড়ায় মারুফ মৃধা, রাকিবুল, আবু হায়দার রনিদের বোলিংয়ের কোনো জবাব দিতে পারেনি বরিশাল। তাদের হয়ে ২৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন আজমির আহমেদ। ১৮ রান আসে জাহিদুজ্জামান খানের ব্যাট থেকে। ১৬ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। মহানগরের হয়ে বল হাতে সবচেয়ে বেশি সফল মারুফ। ১৫ রানে এই বাঁহাতি পেসারের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট ঝুলিতে পুরেন রাকিব ও রনি।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
১ সেকেন্ড আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে