
চার দিনের জরুরি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই এনজিওগ্রামের মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে একটি রিং (স্টেন্ট) বসানো হয়। দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তামিম এখন স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছু ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে তাঁকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসার পুরো প্রক্রিয়ায় তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি, নিয়ম মেনে চললে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।’
গতকাল তামিমের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শাহাবুদ্দিন রোগীর কিছু গোপনীয় তথ্য প্রকাশ করেছিলেন, যেটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আজ তিনি নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদ্রোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছে। এখানে তামিমের নামটা ভুলবশত জড়ানোর জন্য আমি দুঃখিত।’
তামিমের শারীরিক অবস্থা নিয়ে এখনো সতর্কতার প্রয়োজন রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে নিয়মিত মেডিকেল চেকআপের মধ্যে রাখা হবে। পরিবার ও বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর তাঁকে আরও উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হতে পারে।

এক আবরার আহমেদের কারণেই ‘দ্য হান্ড্রেডের’ নিলাম নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। সানরাইজার্স লিডসকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই। এমনকি ভারতীয় ক্রিকেটারদের রোষানলে পড়েছে ‘দ্য হান্ড্রেডে’র এই ফ্র্যাঞ্চাইজি। এবার বিতর্ক উস্কে দিলেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।
২ ঘণ্টা আগে
ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে জসপ্রীত বুমরা অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ডেথ ওভারে বোলারদের জন্য যে বিষাক্ত মৃত্যুবাণ ছোড়েন, সেটার জবাব দেওয়ার মতো ভাষা থাকে না ব্যাটারদের কাছে। কিন্তু ছন্দে থাকা এমন এক ক্রিকেটারের বেতন ২ কোটি রুপি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ঈদের ছুটি শেষে ফের শুরু হবে দেশের ফুটবল নিয়ে উন্মাদনা। নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ, ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ, জাতীয় দল—বাংলাদেশের সব ফুটবল দলই মাঠে নামছে। যার মধ্যে জাতীয় দলের দুটি ম্যাচ রয়েছে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে। শমিত শোম এখন এই দুই ম্যাচকে ‘পাখির চোখ’ করেছেন।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) যখন দরজায় কড়া নাড়ছে, তখন চলছে পাকিস্তান-আফগানিস্তান রাষ্ট্রীয় সংঘাত। তাতে করে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারদের পিএসএলে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুশ্চিন্তা করতে না করেছে।
৫ ঘণ্টা আগে