
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ও আফগানিস্তানের পথচলা ছিল ভিন্ন রকম। একের পর এক হারে বাংলাদেশ সবার আগেই ছিটকে যায় সেমিতে যাওয়ার দৌড় থেকে। তখন তাদের শঙ্কা ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে পারবে কি না। শেষ পর্যন্ত তারা জায়গা করে নিয়েছিল। অন্যদিকে আফগানরা একের পর এক চমক দেখিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল। অথচ এবারের বিশ্বকাপে আফগানরা হেরেছিল বাংলাদেশের কাছে, যা নিয়ে পরে অনেক আলাপ-আলোচনা হয়েছে।
৭ অক্টোবর ধর্মশালায় ২০২৩ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। প্রথমে ব্যাটিং পাওয়া আফগানিস্তানের স্কোর এক পর্যায়ে ছিল ২ উইকেটে ১১২ রান। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়া আফগানরা ১৫৬ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। বিশ্বকাপের পর আফগানিস্তানের ক্রিকেট নিয়ে ক্রিকইনফোকে এক সাক্ষাৎকার দিয়েছেন দলটির প্রধান কোচ জনাথন ট্রট। বড় পরাজয় দিয়ে আফগানদের বিশ্বকাপ শুরুর প্রসঙ্গে ট্রট বলেন, ‘বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ আমরা খারাপ খেলেছি। সম্ভবত আমরা নিজেদের ওপর বেশি চাপ নিয়ে ফেলেছি। কারণ এটা আমাদের প্রথম ম্যাচ ছিল।’
২০১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম মৌসুমেই আফগানিস্তান হারিয়েছিল স্কটল্যান্ডকে। এরপর সীমিত ওভারের ক্রিকেটে ধীরে ধীরে সমীহ জাগানিয়া দল হলেও ওয়ানডে বিশ্বকাপে আফগানদের জয় হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ’। ডানেডিনে সেই জয়ের পর বিশ্বকাপে গুনে গুনে টানা ১৪ ম্যাচ হেরেছে। যার মধ্যে রয়েছে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ, ভারত—এই দুই দলের বিপক্ষে আফগানদের প্রথম দুই ম্যাচে হার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ২৭২ রান করেছিল আফগানিস্তান। এই দিল্লিতেই বিশ্বকাপে নিজেদের ডেডলক ভাঙে আফগানরা। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চমকে দেয় আফগানিস্তান। আফগান কোচ বলেন, ‘দিল্লিতে ভারতের সঙ্গে খেলায় আমাদের উন্নতি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কীভাবে এগোতে হবে, তা দিল্লিতে খেলার কারণে বুঝতে পেরেছি। গুরবাজ দারুণ শুরু করেছিল। এরপর আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাই। তবে ইকরামের সঙ্গে আজমত দলের হাল ধরেছিল। আমরা ভালো একটা লক্ষ্য দিতে পেরেছি।’

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২৯ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
২ ঘণ্টা আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে