বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ছিল। গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নেমেছিল তারা। বৃষ্টিতে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ‘এ’ দলের। দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ৩ ও সাইফ হাসান ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক মোহাম্মদ মিঠুন তৃতীয় ব্যাটার হিসেবে ২০ রানে আউট হন। দলীয় ৩ উইকেটের বিনিময়ে ৬১ রানের সময় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ম্যাচে অপরাজিত থাকেন দুই ব্যাটার সৌম্য সরকার ৩০ রান ও শাহাদাত হোসেন দীপু ১ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ‘এ’ দল ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। স্বাগতিকদের শুরুটা ভালো হয়। দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জশুয়া ডি সিলভা ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। জশুয়াকে ২৩ রানে আউট করে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথম উইকেট এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। ম্যাচে দুর্দান্ত বল করা রাজা পরে আরও ৩ উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচের সেরা পেসার ৫০ রানে ৪ উইকেট নেন। অন্য ওপেনার চন্দরপলকে স্পিনার রকিবুল হাসান দ্রুত আউট করলেও উইন্ডিজ ‘এ’ দলকে ২৩৮ রানের সংগ্রহ এনে দেন টেডি বিশপ ও গ্রিভস জাস্টিনের জুটি। এ দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। ৬০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার বিশপ।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২০ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে