দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ঘুরে শিখর ধাওয়ান তাঁবু গেড়েছেন পাঞ্জাবে। ৩৬ বছর বয়সী ওপেনার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসে।
পাঞ্জাবের টুর্নামেন্ট এখন পর্যন্ত অম্লমধুর (৪ ম্যাচে দুটি করে জয়-হার) কাটলেও ধাওয়ান আছেন দারুণ ছন্দে। প্রায় ৩২ গড়ে ১২৭ রান করেছেন তিনি।
অস্ট্রেলিয়ান প্রবাসী বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে ৯ বছরের সংসার ভাঙায় সম্প্রতি ধাওয়ানকে মনমরা দেখা গেছে। তবে মাঠের বাইরের দুঃসময় ভুলে আবারও হাসতে-হাসাতে শুরু করেছেন ‘গব্বর’খ্যাত তারকা।
কদিন আগেই যেমন পাঞ্জাবের টিম বাসে চড়ে হোটেলে ফেরার পথে তাঁর জীবনের মজার এক ঘটনা শুনিয়েছেন ধাওয়ান। দলের ইউটিউব চ্যানেলে কৌতুক অভিনেত্রী শশী ধীমানের ‘অকপট স্বীকারোক্তি’ নামের এক সাক্ষাৎকার পর্বে ভারতীয় ব্যাটার জানিয়েছেন, অনেক দিন আগে এক মেয়েকে তিনি প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
ওই দিনের ঘটনা নিয়ে ধাওয়ান বলেছেন, ‘আমি একটা বালিকাকে প্রেম প্রস্তাব দিলে সে “না” বলে দেয়। এটা হওয়ারই ছিল। কারণ, তখন আমার গায়ের রং অনুজ্জ্বল ছিল। তবু আমি তাকে বলেছিলাম, তুমি কোহিনূর হীরা ছেড়ে চলে যাচ্ছ।’
সাক্ষাৎকারে ধাওয়ান তাঁর পাঞ্জাব সতীর্থ জনি বেয়ারস্টোকে সংগীত শিল্পী হংসরাজ হান্সের সঙ্গে তুলনা করেছেন। তাঁর পাঁড় ভক্ত শংকরের কথাও বলেছেন, যিনি পুরো শরীরে ধাওয়ানের ট্যাটু আঁকিয়েছেন।
ভিডিওতে আরও দেখা যায়, টিম বাসে যাওয়ার সময় ধাওয়ানকে অনুসরণ করছেন ভক্তরা। সে সময় এক নারী তাঁকে উদ্দেশ্য করে হাত নাড়ছিলেন। ধাওয়ান তখন গান গাইতে শুরু করেন।
সাক্ষাৎকারে ধাওয়ান আরও বলেছেন, ‘আমার মতো দেখতে আরও চার-পাঁচজন ভক্ত রয়েছে। তারা সারা শরীরে আমার নাম লিখেছে। অনেকে আবার বিভিন্ন অঙ্গে আমার করা সেঞ্চুরির তারিখ লিখে রেখেছে। তাদের এই পাগলামি আমাকে ভালোবাসারই বহিঃপ্রকাশ।’
২০১২ সালে আগের স্বামীকে তালাক দিয়ে ধাওয়ানকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত আয়েশা। ধাওয়ানের চেয়ে বয়সে ১০ বছরের বড় হওয়ায় বিয়েতে পরিবারের মত ছিল না। তা ছাড়া আয়েশার আগের সংসারে দুই কন্যাসন্তান ছিল।
সব মেনে নিয়েই ঘর বাঁধেন ধাওয়ান। ২০১৪ সালে তাঁদের কোলজুড়ে আসে ছেলে জোবাবর। তবে ধীরে ধীরে অবিশ্বাস জন্ম নেওয়ায় শুরু হয় দাম্পত্য কলহ। শেষমেশ ধাওয়ানকে তালাক দেন আয়েশা।
আইপিএল সম্পর্কিত পড়ুন:

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে