আইপিএলে কুলদীপ যাদবের শেষ কয়েক মৌসুম কেটেছে ভুলে যাওয়ার মতো। শেষবার কলকাতার হয়ে বেঞ্চ গরম করতে করতেই পার করেছেন গোটা মৌসুম। এবার নতুন মৌসুমে নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে নতুন ভাবে চেনাচ্ছেন এই চায়নাম্যান বোলার। আরেক ভারতীয় বোলার উমেশ যাদবের ক্ষেত্রেও তাই।
গতকাল আগের মৌসুমের দল কলকাতাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেনও এই কুলদীপ। দিল্লির জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। আইপিএলে ৪ ম্যাচে ঝুলিতে পুড়েছেন ১০ উইকেট। এবারের আইপিএলে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। উমেশ যাবদও অবশ্য ১০ উইকেট নিয়েছেন তবে খেলেছেন ৫ ম্যাচ।
কুলদীপের মতো যাদবও গত আইপিএলের একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। দল পাল্টে পুরোনো দল কলকাতার হয়ে নতুন মৌসুমে শুরু থেকেই চমক দেখাচ্ছেন এই ভারতীয় পেসার। এই দুজনের চেয়ে এক উইকেট বেশি নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সবার উপরে আছেন আরেক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
নতুন মৌসুমে দুই যাদবের শুরুটা হয়েছে দুর্দান্ত। এখনো অনেক ম্যাচ বাকি আছে। তবে শুরুর এই ছন্দ ধরে রাখতে পারলে টুর্নামেন্ট শেষেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকেই এ দুজন থাকবেন।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১২ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে