ঢাকা: বর্ণবাদের অভিযোগ এসেছে সাব্বির রহমানের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইলিয়াস সানি লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এরই মধ্যে শেখ জামাল সিসিডিএমকে চিঠি দিয়ে এ বিষয়ে অভিযোগ করেছে। যদিও সাব্বির এই অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র জানিয়েছে, ঘটনাটা আজ সকালের। বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলছিল শেখ জামাল। ডিওএইচএস ১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এ সময় দুপুরে দ্বিতীয় ম্যাচে খেলতে বিকেএসপিতে পৌঁছায় সাব্বিরদের রূপগঞ্জ। চার নম্বর মাঠে যাওয়ার সময় মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে হঠাৎ ইট ছুড়ে মারেন সাব্বির। শেখ জামাল সূত্রে জানা যায়, সাব্বির নাকি সানিকে ‘কাইল্লা’ ‘কাইল্লা’ বলে গালি দিয়েছেন! বিষয়টি দ্রুত আম্পায়ারকে অবহিত করেন সানি।
ম্যাচ শেষে শেখ জামাল লিখিতভাবে সাব্বিরের বিরুদ্ধে সিসিডিএমের কাছে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন। তিনি বলেছেন ‘সাব্বিরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। আমাকে ফোনে জানানো হয়েছে। লিখিতভাবেও অভিযোগ করেছে। আম্পায়ারের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব।’
যার বিরুদ্ধে এই অভিযোগ ওঠা সেই সাব্বির অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনাই আজ ঘটেনি! আজকের পত্রিকাকে সাব্বির বলেছেন, ‘আজ আমাদের সঙ্গে তাদের খেলা ছিল না। এমনটা আমি কেন করব? ইলিয়াস সানি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। গত ম্যাচে (১৩ জুন) তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু না। ব্যক্তিগত রাগ থেকে এমন হতে পারে। এখন সেই ম্যাচের অভিযোগ হলে আমি মেনে নেব। আমি এমন কিছুই করিনি।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২৭ মিনিট আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।
৩ ঘণ্টা আগে
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
৩ ঘণ্টা আগে