
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে জানা গেল সম্প্রচারক চ্যানেলের নাম।
শারজায় বাংলাদেশ সময় আগামীকাল বিকেল ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নামছে বাংলাদেশ-আফগানিস্তান। এশিয়ার এই দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। এমনকি অনলাইন স্ট্রিমিং টফি ও ফ্যানকোড অ্যাপেও দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে শারজায়। বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১১ নভেম্বর। সব ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ৩০ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ। সবচেয়ে বেশি ১০ জয় ওয়ানডেতে পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্টে বাংলাদেশ জিতেছে ৫ ও ১ ম্যাচ।
বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে তিনবার। দুই বার জিতেছে বাংলাদেশ, আফগানিস্তান জিতেছে একবার। সবশেষ ২০২৩ সালে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে দল দুটি। বাংলাদেশে এসে আফগানিস্তান ২-১ ব্যবধানে জিতেছিল সেই সিরিজ।
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেন্ট ভিনসেন্টে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে বিশ্বকাপ ইতিহাসে এটাই আফগানদের প্রথম কোনো সেমিফাইনাল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে