একদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই বছরের জুলাই-আগস্টে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজের আতিথেয়তা দেওয়ার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমঝোতার মাধ্যমে সেটি সাময়িক স্থগিত করা হয়েছিল।
সিরিজের সূচি আগেই প্রকাশ করেছিল এসিবি। তখন খেলা শুরুর সময়টা জানায়নি তারা। এবার জানা গেলে সময় সূচিও। তিনটি ওয়ানডে ম্যাচই হবে দিবারাত্রি, শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ৬ নভেম্বর প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।
সবগুলো ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। জুলাই-আগস্টে স্থগিত হওয়া পূর্ণাঙ্গ সিরিজেরই অংশ এই তিন ওয়ানডে। তখন ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল দুই দলের দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
বাংলাদেশের ঠাসা সূচি, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের অতিরিক্ত গরম বিবেচনায় দুই দেশের ক্রিকেট বোর্ড প্রথমে স্থগিত করে। এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সূচি
ম্যাচ তারিখ বাংলাদেশ সময় ভেন্যু
১ম ওয়ানডে ৬ নভেম্বর বিকেল ৪টা শারজা
২য় ওয়ানডে ৯ নভেম্বর বিকেল ৪টা শারজা
৩য় ওয়ানডে ১১ নভেম্বর বিকেল ৪টা শারজা

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে