টি-টোয়েন্টি সংস্করণে রেকর্ড সর্বোচ্চ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও টিম সাউদির মধ্যে বেশ ইঁদুর-বিড়াল দৌড় হচ্ছিল। কিছুদিন সাউদি তো কিছুদিন সাকিব। এবার হয়তো মিউজিক্যাল চেয়ারের এই খেলা অনেক দিন বন্ধ থাকবে।
গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জনি বেয়ারস্টোকে আউট করে আবারও শীর্ষে উঠেছেন সাউদি। এখন নিউজিল্যান্ড পেসারের উইকেটের সংখ্যা ১৪১টি। এত দিন যৌথভাবে ১৪০ উইকেটে সাকিবের সঙ্গে শীর্ষে ছিলেন তিনি। সিরিজের এখনো তিন ম্যাচ বাকি থাকায় উইকেটের সংখ্যা স্থির থাকার সুযোগ কম। এতে করে কিউই পেসারের কাছেই সংক্ষিপ্ত সংস্করণের উইকেটের ব্যাটন থাকছে।
এই মুহূর্তে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। এশিয়া কাপ ও বিশ্বকাপের পর প্রথম যে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, সেটি আগামী ডিসেম্বরে। প্রতিপক্ষ হিসেবে সাকিব আবার সাউদিকেই পাবেন। ফলে দুজনেরই তখন সুযোগ থাকবে উইকেটের সংখ্যা বাড়ানোর। গত মার্চে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। পরে দুজনে যৌথভাবে শীর্ষে ছিলেন।
রেকর্ড গড়ার দিন অবশ্য রাঙাতে পারেননি সাউদি। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তাঁর দল। চেস্টার-লি স্ট্রিটে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৯ রান করে নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে নেমে ৩৬ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকেরা। ডেভিড ম্যালানের ফিফটি আর হ্যারি ব্রুকের অপরাজিত ৪৩ রানের ইনিংসে সহজ জয় পেয়ে চার ম্যাচের সিরিজে ১–০ এগিয়ে গেছে ইংলিশরা। ম্যালান ও ব্রুক দলকে দাপুটে জয় এনে দিলেও ম্যাচ-সেরা হয়েছেন অভিষিক্ত ব্রাইডন কার্স। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল ম্যানচেস্টারে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে