
বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশার গল্প নতুন কিছু নয়। উন্নত চিকিৎসার অভাবে অকালে মারা যান অনেকে। এমনকি সঠিক সময়ে চিকিৎসাসেবা মেলে না অনেক রোগীর। দেশের বেহাল চিকিৎসাব্যবস্থা নিয়ে নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে ফুটে উঠেছে হতাশা।
সঠিক চিকিৎসার অভাবে যেমন অনেকে অকালে মারা যান, তেমনি অনেকে পঙ্গু হয়ে হাসপাতালে ভুগতে থাকেন বছরের পর বছর ধরে। অনেক দুরারোগ্য রোগের চিকিৎসাও মেলে না বাংলাদেশে। তা ছাড়া অনেক চিকিৎসকের কাছে সেবার চেয়ে আর্থিক জিনিসটা মুখ্য হয়ে ওঠে। হাসপাতালের বিছানায় ধুঁকে ধুঁকে মরতে দেখা যায় অনেক রোগীকে। জ্যোতির মতে, দেশের এমন বেহাল চিকিৎসাব্যবস্থায় রোগে আক্রান্ত হওয়ার চেয়ে সরাসরি মৃত্যুবরণ করা শ্রেয়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক লিখেছেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশি প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসাব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম-বুঝলাম, মনে হলো, আল্লাহ কাউকে রোগবালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিয়েন।’
উন্নত চিকিৎসাব্যবস্থার অভাবে বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করানোর ঘটনাও অহরহ দেখা যায়। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের কজন মানুষের বিদেশে গিয়ে সঠিক চিকিৎসার সুযোগ মেলে? তাঁদের কাছে দেশের চিকিৎসাব্যবস্থাই একমাত্র ভরসা। জ্যোতি গতকাল কোথায় ও কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে লিখেছেন, সেটা জানা যায়নি। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের এমন পোস্টে দেশের চিকিৎসাব্যবস্থার করুণ চিত্র ফুটে ওঠে।
জ্যোতির নেতৃত্বে কদিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ খেলে এসেছে। ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল জ্যোতির দল। ৭ ম্যাচ খেলে পেয়েছিল কেবল ১ জয়। হেরেছিল ৫ ম্যাচ ও বৃষ্টিতে ১ ম্যাচ ভেসে গিয়েছিল। সমান ৩ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে বাংলাদেশ সাত ও পাকিস্তান আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। পরশু মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৬ ঘণ্টা আগে