
ব্রাজিলের হয়ে গ্রুপপর্বের ৩ ম্যাচেই গোল করার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন জাইরজিনিও, রোমারিও, রোনালদো নাজারিও ও রিভালদো। ভিনিসিয়ুস জুনিয়র যেন তাঁদের পেছনেই ছুঁটছেন। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে গ্রুপপর্বের ৩ ম্যাচেই জালের দেখা পেলেন রিয়াল মাদ্রিদ তারকা।
১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো গ্রুপপর্বের ৩ ম্যাচেই টানা গোলের দেখা পেয়েছিলেন। প্রতি আসরেই সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। পরিসংখ্যান বলছে, এবার ভিনিসিয়ুস জুনিয়রের গ্রুপপর্বের ৩ ম্যাচে গোল করাও ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ইঙ্গিত।
গ্রুপ পর্বে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন ভিনিসিয়ুস। মরক্কোর বিপক্ষে ড্র করা ম্যাচে একটি গোল করার পর হাইতির বিপক্ষে জয়েও গোল পেয়েছিলেন ব্রাজিলের এই তারকা উইঙ্গার। এবার স্কটল্যান্ডের বিপক্ষে দুইবার জাল কাঁপিয়ে তিন ম্যাচ শেষে নিজের গোলসংখ্যা চারে নিয়ে গেলেন ভিনিসিয়ুস।
বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করা মাত্র চতুর্থ ব্রাজিলিয়ান ফুটবলার এখন ভিনিসিয়ুস। তাঁর আগে ১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও, ২০০২ বিশ্বকাপে রোনালদো এবং ২০১৪ বিশ্বকাপে নেইমার এই কীর্তি গড়েছিলেন।
ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে ১৯৭০ সালে জাইরজিনিও চেকোস্লোভাকিয়ার বিপক্ষে দুটি এবং ইংল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে একটি করে গোল করেছিলেন। ২০০২ সালে রোনালদো তুরস্ক ও চীনের বিপক্ষে একটি করে এবং কোস্টারিকার বিপক্ষে দুটি গোল করেন। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে নেইমার ক্রোয়েশিয়া ও ক্যামেরুনের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন। শুধু মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে স্কোরশিটে নাম তুলতে পারেননি এই ফরোয়ার্ড।
ভিনিসিয়ুসের সামনে এখন আরও বড় সুযোগ অপেক্ষা করছে। কারণ গ্রুপ পর্বে চার গোল করলেও জাইরজিনিও বিশ্বকাপ শেষ করেছিলেন সাত গোল নিয়ে, আর ২০০২ সালে আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনালদো। নেইমার অবশ্য ২০১৪ সালের পর বিশ্বকাপে আর কোনো গোল যোগ করতে পারেননি।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে ওঠা ভিনিসিয়ুস নকআউট পর্বে পা রাখছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে শুধু কিংবদন্তিদের পাশে নাম লেখানোই নয়, তাঁদের পেছনেও ফেলে দেওয়ার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকার সামনে।

ব্রাজিলের কাছে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। যে ম্যাচটি ছিল স্কটল্যান্ডের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, সেই ম্যাচে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তারা। বাজেভাবে হারের পর ক্ষুব্ধ দলটির কোচ স্টিভ ক্লার্ক।
১৭ মিনিট আগে
নেপাল ফুটবল সংস্থাকে (এএনএফএ) তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই আজ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। তাতে করে এ বছরের নভেম্বরে হতে যাওয়া সাফে তাদের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রদের মধ্যে জমে উঠেছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, দলগুলোর মধ্যেও চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে ব্রাজিল-জার্মানির মধ্যে চলছে ‘টম অ্যান্ড জেরি’র মতো খেলা। কখনো এগিয়ে যাচ্ছে
২ ঘণ্টা আগে
সাংহাইয়ের একটি স্পোর্টস বারে তখন উচ্ছ্বাসের বিস্ফোরণ। বিশাল পর্দায় প্রদর্শিত খেলায় জাপানের আক্রমণ। মুহূর্তের মধ্যেই আয়াসে উয়েদার হেডে বল জড়িয়ে গেল জালে। তিউনিসিয়ার বিপক্ষে জাপানের চতুর্থ গোল। সঙ্গে সঙ্গে নীল জার্সি পরা সমর্থকদের চিৎকারে কেঁপে ওঠে বারটি।
৩ ঘণ্টা আগে