দুইবার পিছিয়ে পড়েও অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখল মরক্কো। হাইতির বিপক্ষে গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ৪-২ ব্যবধানের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আফ্রিকান পরাশক্তিরা।
আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর লড়াইয়ে নকআউট পর্বে যেতে মরক্কোর প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট, তবে বদলি খেলোয়াড়দের জাদুতে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে মোহাম্মদ ওয়াহবির শিষ্যরা। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া হাইতি আজ হেরেও পুরো ম্যাচ জুড়ে যে লড়াকু ফুটবল উপহার দিয়েছে, তা অনেক দিন দাগ কেটে থাকবে।
ম্যাচের শুরু থেকেই হাইতির কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সামনে বেশ কোণঠাসা ছিল মরক্কো। ১০ মিনিটে ড্যুভার্নের পাস থেকে লেনি জোসেফের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় হাইতি। ৩৯ মিনিটে আশরাফ হাকিমি গোল করে মরক্কোকে সমতায় ফেরালেও ৪৩ মিনিটে ডি-বক্সের অনেক দূর থেকে ইসিদরের এক অবিশ্বাস্য দূরপাল্লার ভলিতে আবারও স্তব্ধ হয়ে যায় মরক্কোর গ্যালারি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিটে) ইসমাইল সাইবারির দারুণ গোলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর মরক্কোর কোচ পরিবর্তন আনেন, যা ম্যাচের ভাগ্য বদলে দেয়। ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমির জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় মরক্কো।
এরপর ৮৯ মিনিটে রাহিমির অ্যাসিস্ট থেকে আরেক বদলি ফুটবলার ইয়াসিন ফাঁকা জালে বল ঠেলে দিলে মরক্কোর জয় নিশ্চিত হয়। শেষ দিকে সুফিয়ান আমরাবাত চোট পেয়ে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হলেও হাইতির আক্রমণভাগকে সফলভাবে রুখে দেয় মরক্কোর রক্ষণ। এই রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশের টিকিট কাটল মরক্কো, আর ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড অপেক্ষায় আছে তৃতীয় হয়ে নকআউটে খেলার।

নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
৩৯ মিনিট আগে
নকআউট পর্বের প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন ভিনিসিয়ুস, ‘প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ আমাদের নেই। যে দলই সামনে আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে।’
১ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে 'সি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ব্রাজিল। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল তারা। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে ব্রাজিল। ‘সি’ ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে পা রেখেছে সেলেসাওরা।
২ ঘণ্টা আগে