ভেন্যু হিসেবে পাকিস্তান তো দূরে থাক, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলায় ভারতের অনীহা দীর্ঘদিনের। পাকিস্তান আগ্রহ দেখালেও ভারতের নাকচ করতে সময় লাগে না। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কোনো আগ্রহ নেই তাদের।
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১৩ সালে। নাজাম শেঠি তাই নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন, ‘আমি মনে করি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলা যায়। সেটা যদি অস্ট্রেলিয়ার কোনো দর্শকপূর্ণ স্টেডিয়ামে হয়, তাহলে তো অনেক ভালো।’ তবে বিসিসিআই তা নাকচ করে দিয়েছে। বিসিসিআইয়ের এক মুখপাত্র এএনআই নিউজকে বলেন, ‘ভবিষ্যতে এমন সিরিজ আয়োজনের কোনো পরিকল্পনাই নেই। পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রস্তুত না।’
২০২৩ এশিয়া কাপ নিয়ে পিসিবি-বিসিসিআইয়ের মধ্যে দ্বন্দ্ব গত বছর থেকেই। যেখানে এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে নিরাপত্তার অজুহাতে ভারতীয় দল আসতে চাচ্ছে না পাকিস্তানে। তাই ভারতকে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দেয়। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে যেমন সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডেও হতে পারে। যদিও বিসিসিআই এখনো কিছু পিসিবিকে জানায়নি।

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১১ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে