২০১৩ সালে ৫ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক। এক দশকের মধ্যে শততম টেস্টের সামনে বেন স্টোকস। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে এই মাইফলফলক ছোঁবেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। ৯৯ টেস্টে স্টোকসের রান ৬২৫১, উইকেট ১৯৭।
স্টোকসকের আগে ইংল্যান্ডের হয়ে ১৫ জন শততম টেস্ট খেলেছেন। তাঁদের মধ্যে ১৮৪ টেস্ট নিয়ে সবার শীর্ষে জেমস অ্যান্ডারসন। বর্তমানে খেলছেন এমন ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অ্যান্ডারসন ও জো রুটের (১৩৭) পরে স্টোকসের অবস্থান।
সমান সর্বোচ্চ ১৫ জন শততম টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ভারতের ১৩ জন। দক্ষিণ আফ্রিকার সংখ্যাটা ৮। সমান ৮ জন ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের ৪ জন আর ৫ জন পাকিস্তানের। ৬ জন শ্রীলঙ্কার। সর্বোচ্চ ২০০ টেস্ট খেলা একমাত্র খেলোয়াড় ভারতের শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ১৫২৯১ রানও তাঁর।
আইসিসি টেস্ট মর্যাদা পাওয়া ১২ দলের মধ্যে আর কোনো দলের খেলোয়াড় এখনো শততম টেস্ট খেলতে পারেননি। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৮৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। তাঁর টেস্ট অভিষেক হয় ২০০৫ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ টেস্ট খেলেছেন তামিম ইকবাল। ২০০০ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি টেস্ট খেলেছেন শুধু সাকিব আল হাসান (৬৬), মোহাম্মদ আশরাফুল (৬১), মুমিনুল হক (৫৯), হাবিবুল বাশার সুমন (৫০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০)।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
৭ ঘণ্টা আগে