
দক্ষিণ আফ্রিকায় গত বছর মার্চে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। তাঁর অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জিতেছিল ওয়ানডে সিরিজ। ওই সময় আইপিএল খেলার প্রস্তাবও পেয়েছিলেন তাসকিন। কিন্তু সিরিজ চলায় বিসিবির অনুমতি পাননি তিনি। আইপিএল খেলতে অনুমতি না দেওয়ায় পরে বিসিবি তাঁকে ‘ক্ষতিপূরণ’ও দিয়েছে।
আজ মিরপুরে সাংবাদিকদের তাসকিন বলছিলেন, ‘বোর্ড আমাকে একটা সম্মানী দিয়েছে। সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আসলে জাতীয় দলে খেলাটাই আমার মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিক খেলতে পারি, ভালো করি, আজ না হয় কাল একটা সুযোগ আসবেই। দিন শেষে জাতীয় দলে খেলতেই তো কষ্ট করা, ওটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনিই হবে।’
একবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে অনুমতি না দেওয়ায় মোস্তাফিজুর রহমানকেও বেশ ‘আর্থিক ক্ষতি’ পুষিয়ে দিয়েছিল বিসিবি। এবার পিএসএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিনও। সামনে ইংল্যান্ড সিরিজ থাকায় তিনি সে প্রস্তাব ‘না’ করে দিয়েছেন। তাসকিনের ভাবনাজুড়ে এখন এই সিরিজ। তাসকিনের ভাবনাজুড়ে এখন এই সিরিজ। ঘরের মাঠে নিজের লক্ষ্য জানাতে গিয়ে তাসকিন বলেছেন, ‘ইংল্যান্ড বিশ্বের সব সংস্করণে দারুণ ক্রিকেট খেলছে। আমরা সেরা ক্রিকেট খেললে আমাদের সে সামর্থ্য আছে ওদের সঙ্গে জেতার। সহজ হবে না, কিন্তু তাই বলে তো ছেড়ে দিলে চলবে না। আশা নিয়ে যেতে হবে, নিজেদের সেরা দিয়ে জিততে হবে এবং সেটাই করব।’
প্রতিপক্ষ বোলারদের সঙ্গে নিজেদের প্রতিযোগিতা নিয়ে তাসকিন বললেন, ‘আমরা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করব। ওদের সঙ্গে প্রতিযোগিতা করে লাভ নেই। ওরা ওদের মতো বল করবে। আমরা যদি আমাদের সেরাটা বল করতে পারি, তাহলে জেতার সুযোগ থাকবে এবং ওটাতে খুশি। ম্যাচ জিততে পারলেই হবে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে