আগে থেকেই একটা শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে গেল-ইংলিশ মৌসুম শেষ জফরা আর্চারের।
না, ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের দল ঘোষণা করেনি ইংল্যান্ড। আজ তারা দল দিয়েছে অ্যাশেজের প্রস্তুত হিসেবে ১ জুন শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের। সেই দল ঘোষণার সময়ই জানিয়ে দেওয়া হলো, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট তো নয়ই, অ্যাশেজ সিরিজেও খেলা হচ্ছে না জফরা আর্চারের। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক ইংলিশ পেসারের ডান কনুইয়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। ফলে জফরা আর্চার গ্রীষ্মের বাকি সময় দলের বাইরে থাকবেন এবং ইংল্যান্ড ও সাসেক্সের মেডিকেল দলের সঙ্গে কাজ করবেন।
চোট কাটিয়ে গত জানুয়ারিতেই মাঠে ফিরেছিলেন আর্চার। তবে সেই ফেরাটা বেশি লম্বা হয়নি। আর্চারকে নিয়ে আর্চারকে নিয়ে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘সময়টা জফরা আর্চারের জন্য খুবই হতাশার। আগেও কনুইয়ের চোটে লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। সাম্প্রতিক সেটি ফিরে আসার আগে তার উন্নতি ভালোই হচ্ছিল। তার সেরে ওঠার জন্য আমরা শুভকামনা জানাই।’
চলতি আইপিএলে খেলতে ভারতে গেলেও মাত্র পাঁচ ম্যাচ খেলেই কনুইয়ের পরিচর্যার জন্য দেশে ফিরে যান আর্চার। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল, আগামী অ্যাশেজে হয়তো পাওয়া যাবে না ইংলিশ এই পেসারকে।
আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণায় একটা চমক দেখিয়েছেন ইসিবির নির্বাচকেরা। দল ঘোষণায় উইকেটকিপার হিসেবে বেন ফোকসের জায়গায় দলে নেয়া হয়েছে জনি বেয়ারস্টোকে। তাহলে কি আয়ারল্যান্ড টেস্টের পর অ্যাশেজেও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন বেয়ারস্টো? দল ঘোষণাকালে রব কি বললেন, ‘বেন ফোকসকে দলের বাইরে রাখাটা ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত ছিল।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে