সামাজিক মাধ্যমে ওয়াসিম জাফর ও মাইকেল ভনের রসায়নের গল্প তো অনেকেরই জানা। একে অপরের সঙ্গে খুনসুটি করেন প্রায়ই। অনেক দিন পর দুজনের খুনসুটির মুহূর্ত সামনে এনেছে বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে গতকাল ধবলধোলাই করে বাংলাদেশ। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের ‘বাংলাওয়াশ’ নিশ্চিত হওয়ার পর সুযোগ কাজে লাগান জাফর। ভনকে খোঁচা দিয়ে ভারতের সাবেক ওপেনার টুইট করেন, ‘হ্যালো, মাইকেল ভন, অনেক দিন হলো তোমাকে দেখি না।’ হ্যাশট্যাগ দিয়েছেন বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড। শেয়ার করার সময় বাংলাদেশের জার্সি গায়ে একটি ছবিও দিয়েছেন জাফর। জাফরের সঙ্গে মজা করতে ছাড়েননি ভন। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা হাতে বাটলারের ছবি পোস্ট করার পর ভন টুইট করেন, ‘শুভ সকাল ওয়াসিম।’
বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ জাফর। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৬ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে