
অসাধারণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন বোলাররা, পরে ব্যাটিংটাও হলো দুর্দান্ত। যার সৌজন্যে বিপিএলের এলিমিনেটের রাউন্ডে জয়টা ফরচুন বরিশালেরই হলো। তামিম ইকবাল ও কাইল মায়ার্সের জোড়া ফিফটিতে ৭ উইকেটের দারুণ জয়ে তারা নিশ্চিত করেছে দ্বিতীয় কোয়ালিফায়ার।
চট্টগ্রামের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ৩১ বল হাতে রেখেই তাড়া করেছে বরিশাল। তামিম ও কাইল মায়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। ৭৩ রান আসে পাওয়ার প্লেতে। যদিও শুরুটা প্রত্যাশিত ছিল না তাদের। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে ফেরেন ওপেনার সৌম্য সরকার।
দ্বিতীয় উইকেটে মায়ার্স-তামিমের ৫৪ বলে ৯৮ রানের জুটি বরিশালের প্রায় জয়-ই নিশ্চিত করে ফেলে। বোলিংয়ে তোপ দাগানো মায়ার্স ব্যাটিংয়ে খেলেছেন ২৬ বলে ৫০ রানে ঝোড়ো ইনিংস। উইন্ডিজ অলরাউন্ডার মেরেছেন ৫ ছক্কা ও ৩ চার। মায়ার্সকে ফিরিয়ে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন বিলাল খান।
তার পর ডেভিড মিলার ফেরেন ১৭ রানে। তখন বরিশাল জয় থেকে মাত্র ১১ রান দূরে। পরে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেছেন তামিম। ৪৩ বলে ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেছেন বরিশালের অধিনায়ক। ইনিংসে ছিল ৯টি চারের বাউন্ডারি। ৬ রান করেছেন মুশফিক।
এর আগে নকআউট পর্বের ম্যাচে বরিশালের বোলিং আক্রমণের সামনে একদমই সুবিধা করতে পারেননি চট্টগ্রামের ব্যাটাররা। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৯ উইকেটে ১৩৫ রান তুলতে পারে চট্টগ্রাম।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ফেরেন ছন্দে থাকা তানজিদ হাসান তামিম। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বেশ ওপরেই তুলে দেন বল। যথেষ্ট সময় পেয়ে গালিতে গিয়ে সহজ ক্যাচ নেন উইকেটকিপার মুশফিকুর রহিম। ৩ বলে ২ রান করেন তানজিদ তামিম।
পঞ্চম ওভারের পঞ্চম বলে ওবেদ ম্যাককয়ের ইয়ার্কার লেন্থের বল তুলে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন জশ ব্রাউন। সহজ ক্যাচটা হাতে জমা করতে ব্যর্থ হন তামিম ইকবাল। তখন ব্রাউনের রান ছিল ২০। পরের বলেই সাফল্য পান ম্যাককয়। কাভারে কাইল মায়ার্সকে ক্যাচ দিয়ে ফেরেন ইমরানুজ্জামান। শুরু থেকে নড়বড়ে এই উইকেটরক্ষক-ব্যাটার ১৩ বলে করেছেন ৭ রান।
নতুন জীবন পেয়ে বিধ্বংসী হয়ে উঠছিলেন অস্ট্রেলিয়ান ব্রাউন। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ম্যাককয়ের করা পরের ওভারেই পয়েন্টে ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে ফিরেছেন ব্রাউন। ৩ ছক্কা ও ২ চারে ২১ বলে ৩৪ রান আসে তাঁর ব্যাট থেকে।
দারুণ শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি টম ব্রুসও। ১০ম ওভারে মায়ার্সের বল তাঁর ব্যাটের কানায় লেগে শর্ট থার্ডে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে জমা পড়ে। ১১ বলে ১৭ রানে ফেরেন এই কিউই ব্যাটার।
৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে কঠিন পড়ে চট্টগ্রাম। পঞ্চম উইকেটে অধিনায়ক শুভাগত হোম ও সৈকত আলী চাপ সামলানোর প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তাইজুল ইসলাম। ১২তম ওভারে নিজের বলে ফিরতি ক্যাচে সৈকতকে আউট করে ২১ রানের জুটি ভাঙেন এই বাঁহাতি স্পিনার। ১৪ বলে ১১ রান করেছেন সৈকত।
ষষ্ঠ উইকেটে রোমারিও শেফার্ড ও শুভাগত হোম ২৪ রানের আরেকটি জুটি গড়েন। ১৫তম ওভারে শুভাগতকে ফিরিয়ে ব্রেক-থ্রু বরিশালকে এনে দেন মায়ার্স। ১৬ বলে ২৪ রান আসে চট্টগ্রামের অধিনায়কের ব্যাট থেকে। ১৭তম ওভারে জেমস ফুলার ফেরান শেফার্ডকে (১১)। ১০ রানে সাইফউদ্দিনের শিকার হয়েছেন নিহাদুজ্জামান। বরিশালের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, ম্যাককয় ও মায়ার্স।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৭ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৩৯ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে