
তৃতীয় দিনেই দুটি ম্যাচের ফল হয়েছিল। অপেক্ষা ছিল বাকি দুটি ম্যাচের। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে আজ রাজশাহী ও ঢাকার ম্যাচ ড্র হয়েছে। জিততে না পারলেও ব্যাট হাতে দিনটা দারুণ পার করেছেন রাজশাহীর দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও প্রীতম কুমার। দুজনই সেঞ্চুরি তুলে নিয়েছেন।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ছিল ১৫১ রান। তানজিদ ৮৪ ও প্রীতম ৪০ রানে অপরাজিত ছিলেন। শেষদিনেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তাঁরা। দলের রান বাড়িয়ে নিয়েছেন ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে। আগে সেঞ্চুরি তুলে নেন তানজিদ। আনিসুল ইসলামের করা ৫৫ তম ওভারের শেষ বলে শাকিল হোসেনের হাতে ধরা পড়েন এই বাঁ হাতি ব্যাটার। তার আগে ১৫১ বলে ৮ চার ও ৭ ছয়ের সাহায্যে ১৪০ রান করেন তিনি।
সমান বল খেলেন প্রীতম। এই উইকেটরক্ষক ব্যাটারের অবদান ১৩৬ রান। ১৭ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। এছাড়া অধিনায়ক তাওহীদ হৃদয় করেন ৩৮ রান। ৩৬০ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে রাজশাহী। ততক্ষণে ২৭৬ রানে এগিয়ে পদ্মাপাড়ের দলটি।
জবাবে ম্যাচ ড্র হওয়ার আগে ৪ উইকেটে হারিয়ে ১০৯ রান তোলে ঢাকা। ৪৪ রান করেন আনিসুল ইসলাম। ৪১ রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। চার উইকেটের মধ্যে তিনটাই নেন বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান।
সিলেট একাডেমি গ্রাউন্ডে সিলেটের বিপক্ষে ১৭৫ রানে এগিয়ে আছে খুলনা। সফরকারী দলের করা ২৫৯ রানের জবাবে ৩২৩ রানে অলআউট হয় সিলেট। ৬৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ২৩৯ রান। মোহাম্মদ মিঠুন ৫৩ ও আফিফ হোসেন ধ্রুব ৩৮ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবেন। দুই দলের ম্যাচ এক দিন পর শুরু হয়।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে