তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০-তে এগিয়ে বাংলাদেশ। চেমসফোর্ডে আজ তৃতীয় ওয়ানডে আয়ারল্যান্ডের কাছে সিরিজে সমতায় ফেরার ম্যাচ। পল স্টার্লিং-অ্যান্ড্রু বলবির্নির ব্যাটিংয়ে বেশ দারুণ এগোচ্ছিল আইরিশরা। এবার সেই জুটি ভেঙে দিলেন ইবাদত হোসেন চৌধুরী।
২৭৫ রানের লক্ষ্যে নেমে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি অবশ্য বেশিক্ষণ টেকেনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্টিফেন ডোহেনিকে ফেরান মোস্তাফিজুর রহমান। ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে লিটন দাসের ক্যাচে পরিণত হয়েছেন ডোহেনি। ১৬ বলে ৪ রান করেছেন আইরিশ এই ওপেনার। আয়ারল্যান্ডের স্কোর তখন ১ উইকেটে ১৭ রান। এরপর উইকেটে আসেন বলবির্নি। বলবির্নির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ বলে ১০৯ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ফিফটি করেছেন দুজনেই। আর ২৭তম ওভারের প্রথম বলে ৫৩ রান করা বলবির্নিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইবাদত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ২ উইকেটে ১২৮ রান করেছে আইরিশরা। স্টার্লিং অপরাজিত আছেন ৫৬ রানে আর টেক্টর ১ রানে অপরাজিত আছেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৩ রানেই হারায় শেষ ৫ উইকেট। সর্বোচ্চ ৬৯ রান করেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মার্ক অ্যাডাইর।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১২ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪৩ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে