
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।
তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বড় অঙ্কের অর্থ খরচ করেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রংপুর হারের মুখ দেখে ছিটকে গেছে এলিমিনেটরে।
তবে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ওঠা ফরচুন বরিশালের বিদেশি তারকা কাইল মায়ার্স ও মোহাম্মদ আলী দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন। মায়ার্স লিগ পর্বের শুরুর দিকে বরিশালের হয়ে খেললেও আইএলটি২০ টুর্নামেন্টে অংশ নিতে মাঝপথে দল ছেড়ে যান। তবে দ্বিতীয় দফায় বরিশালে ফিরে প্লে-অফে অসাধারণ পারফরম্যান্স করেন। শুরুতেই তার আগ্রাসী বোলিং চিটাগংয়ের ব্যাটিং লাইনআপে ধস নামায়।
আর মোহাম্মদ আলী তো বিপিএলের রেকর্ড বইয়েই জায়গা করে নিয়েছেন। প্রথমবার খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী নিজের স্লোয়ার কাটারে চিটাগংয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দেন। মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে বরিশালের জয়ে বড় ভূমিকা রাখেন। এটি বিপিএলে অভিষেক ম্যাচে কোনো বিদেশি বোলারের সেরা বোলিং। চিটাগং ইনিংসের ১৯তম ওভারে ২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে একই ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।
ম্যাচ শেষে বরিশালের হয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী বলেন, ‘সুযোগ সব সময় আসে না। আমি সেই সুযোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে পেরে এবং জয়ের পথে অবদান রাখতে পেরে সত্যিই ভালো লাগছে।’ আলী আরও যোগ করেন, ‘বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেললে, ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
২ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৮ ঘণ্টা আগে