Ajker Patrika

অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ১৭
অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকাও
দলীয় ৫ রানেই ফেরেন মার্করাম। ছবি: সংগৃহীত

বাজে শুরুতে যে চাপে পড়েছিল বাংলাদেশ, তেমন শুরুর ইঙ্গিত পাচ্ছে দক্ষিণ আফ্রিকাও। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে নাজমুল হোসেন শান্তরা তাই মাঠ ছাড়লেন স্বস্তি নিয়েই।

প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হওয়ার পর লাঞ্চের আগে ১৮ রানে দক্ষিণ আফ্রিকার ১ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৩৮২ রানে এগিয়ে আছে সফরকারীরা।

বড় রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আঘাত হানেন হাসান মাহমুদ। তাঁর বলে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন এইডেন মার্করাম। লাঞ্চের আগের বাকিটা সময় পার করে দেন মার্কাস অ্যাকারম্যান (৭) ও জুবায়ের হামজা (৪)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত